শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচন : আরিফ উল্যাহ সরকারকে নৌকার মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩, ১০:৩৮ পিএম
ছেংগারচর পৌরসভা নির্বাচন : আরিফ উল্যাহ সরকারকে নৌকার মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্যাহ সরকারকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় শনিবার বিকেলে আনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ।

এতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজী, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুফতি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, সাবেক প্যানেল মেয়র আবু জাফর সরকার ডালিম, আওয়ামী লীগ চাঁন মিয়া মেম্বার, মন্টু দালাল, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া, যুবলীগ নেতা মিল্টন সরকার, লিটন ঢালী, সাগর প্রধান, ছেংগারচর পৌর প্রশাসকের সহায়ক মাহফুজ শিকদার’সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নমুখী সরকার। স্থানীয় রাজনীতিকে প্রাধান্য নিয়ে দল বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্যাহ সরকারকে মনোনয়ন দেওয়ায় সবাই তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital