বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষার মান উন্নয়নে গন্ডামারা ফাজিল মাদ্রাসা আরো এগিয়ে যাবে :ড. মোঃ সলিম উল্লাহ

হাইমচর প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩, ৮:৩০ পিএম
শিক্ষার মান উন্নয়নে গন্ডামারা ফাজিল মাদ্রাসা আরো এগিয়ে যাবে :ড. মোঃ সলিম উল্লাহ
চাঁদপুর হাইমচর উপজেলা গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসা নবনির্বাচিত কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক  ড.মোঃ সলিম উল্লাহ  বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার।আজকে মাদ্রাসা শিক্ষা কে আধুনিক ও যুগ উপযোগী করেছে বর্তমান সরকার।
কিন্তু এই শিক্ষা মান উন্নয়ন হিসেবে গড়ে তুলতে সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়, তাই সকলের সহযোগিতা প্রয়োজন।
মাদ্রাসা শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তাদের উপযুক্ত হিসাবে গড়ে তুলতে হবে।
আজ রবিবার (১১ জুন) দুপুর ২টা হাইমচর উপজেলা গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসা  অডিটরিয়াম হল রুমে নবগঠিত কমিটির প্রথম সভায় সভাপতির সভাপতিতে তিনি এ বক্তব্য রাখেন।
 নবনির্বাচিত সভাপতি  বলেন, আমাকে এই মাদ্রাসার  সভাপতি নির্বাচিত করায় আমি  সরকার ও আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ধন্যবাদ জানাই। এই মাদ্রাসা উন্নয়ন আমি সব সময় আমার চেষ্টা অব্যাহত থাকবে। শতাব্দীর ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন এবং যুগ উপযোগী এবং আধুনিক সুশিক্ষা অর্জনে আরো একধাপ এগিয়ে যাবে।
তিনি শিক্ষক ও এলাকাবাসী সবার সহযোগিতা কামনা করেন।
সভায় শুরুতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যগণ সভাপতি কে ফুল দিয়ে বরণ করেন।
মাদ্রাসার গভর্নিং বডি সভায় মাদ্রাসা অধ্যক্ষ ও  উপাধ্যক্ষ সহ গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ১৩ এপ্রিল ২০২৩ তারিখে স্বারক নং ১১০৪৩ এর  উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত মহোদয় অনুমোদনক্রমে উপ- রেজিস্টার ড.মো. আবু হানিফ গভনিং বডির সভাপতি হিসেবে ডক্টর মোঃ সলিম উল্ল্যাহ কে মননেয়ন দিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital