শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক ঈদের বিনোদনের অন্যতম স্থান

সজীব খান প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩, ৯:০২ পিএম
আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক ঈদের বিনোদনের অন্যতম স্থান

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক ঈদসহ সারা বছরের জন্য বিনোদনের জন্য অন্যতম স্থানে পরিনত হচ্ছে, দিন যত যাচ্ছে, আশিকাটির এ পার্কটি ততই বিনোদনের জন্য আকর্ষনের স্থানে রুপান্তরিত হচ্ছে, নিরাপত্তার বেষ্টুনীতে এ পার্কটি ইতিমধ্যে ব্যাপক দর্শনার্থীদের কাছে সুনাম রয়েছে। পার্কটি ঈদসহ বিভিন্ন দিবসে নানা সাঁজে রঙ্গিন সাজে।

জেলা কারাগারের দক্ষিনে শাহতলী সড়কের পাশে কয়েক মিটার দুরে আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক। পার্কটি এলাকার শিশু-কিশোর, শিক্ষক-চাকুরীজীবী, কৃষক-দিনমজুরসহ সকল পেশার মানুষদের আনন্দ বিনোদনের একমাত্র কেন্দ্র।

জানা যায়, চাঁদপুরের কোমলমোতি শিশু কিশোরদের বিনোদনের জন্য এলাকার কিছু উদ্যেমী মানুষের প্রচেষ্টায় এ শিশু পার্কটি সাঁজানো হয়। পার্কটি স্থাপনের পর থেকে ধীরে ধীরে দৃশ্যমান উন্নতি ও সুন্দর্য হয়ে উঠে। শিশু-কিশোরদের নিত্য বিনোদনের জন্য পার্কে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে সাঁজানো হয়েছে। পার্কটি এখন চাঁদপুরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষই প্রায়ই এখানে ঘুরতে আসে, খুব ভালো মনোরম পরিবেশ থাকায় পার্কটি এখন ব্যাপক পরিচিতি লাভ করেছে।

পার্কে আসা এক দর্শনার্থী বলেন, আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক বিনোদন কেন্দ্র হওয়ায় আমাদের সকলের অনেক সুবিধা হয়েছে। পরিবার-পরিজন ও বাসায় মেহমান এলে যে কোনো সময় তাদের নিয়ে ঘুরতে আসা যায়। নিরাপদে ঘুরে আবার বাসায় ফেরা যায়, কোন প্রকার হয়রানি ছাড়াই বিনোদন উপভোগ করে যাওয়া যায়।

Model Hospital

আশিকাটি ফাইভ স্টার শিশু পার্ক ধীরে ধীরে এর পরিধি বাড়ানোসহ চিত্ত বিনোদনের জন্য সব ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পার্ক কর্তৃপক্ষ। ইতোমধ্যে ছোট এলাকা জুড়ে বানানো হয়েছে ঝুলন্ত সেতু। আছে সুইমিং পুল, দোলনা, ছোট বাচ্চাদের জন্য ট্রেন ভ্রমণ। এছাড়া পার্কজুড়ে বানানো হয়েছে বিভিন্ন পশুপাখির স্থির সব চিত্র।

এই বিনোদনকেন্দ্রটি আগামীতে আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।
শাহতলী জেলা কারাগার সড়কের পাশে বিনোদন কেন্দ্রে প্রতিদিনই দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। বিকেল হলে শিশু-কিশোর ও নারী-পুরুষের ভিড়ে এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রটি।

কম খরচে বিনোদন নিতে চান, তারা চাঁদপুর আশিকাটির এ পার্কটির মধ্যেই ঘুরে বেড়ানোর জন্য উপযুক্ত বলে পরিচালনা পর্ষদ জানান, বিনোদন প্রেমীদের জন্য অন্যতম এক স্থান হতে পারে আশিকাটির এ পার্ক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital