শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রয়াত আওয়ামীলীগ নেতাদের কবর জিয়ারতে ইঞ্জি: সফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১০:২৭ পিএম
শাহরাস্তিতে প্রয়াত আওয়ামীলীগ নেতাদের কবর জিয়ারতে ইঞ্জি: সফিকুর রহমান
শাহরাস্তিতে প্রয়াত আওয়ামীলীগ নেতাদের কবর জিয়ারত ও বিভিন্ন  সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হ্যামস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী  , বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, ইঞ্জি:সফিকুর রহমান।
শনিবার প্রধান অতিথি হিসেবে তিনি  সকাল ১০ টায় উপজেলা আয়নাতলী গ্রামে আ’লীগের ইউপির সাবেক সভাপতি প্রয়াত আবু তাহের প্রধান শিক্ষকের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনব্যাপী  কর্মসূচি শুরু করেন।
পরে দিনের ১১টায় শাহরাস্তি পৌরসদরের নিজমেহের গ্রামের মেহার কালীবাড়িস্থ সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোঃ রুস্তম আলীর, বিকেলে উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এ্যাড.মফিজুল ইসলাম মজুমদারের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।
এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামিলীগ সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, আওয়ামিলীগ নেতা নেছার আহমেদ পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, সহ- সম্পাদক শাহাদাৎ হোসেন সাধু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন অন্তর, ছাএলীগ সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রকি, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, সাবেক পৌর ছাএলীগ নেতা আলমগীর হায়দার, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সৌরভ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital