বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় নৌকার পথসভা

নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে :  মায়া চৌধুরী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৯:১৬ পিএম
নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে :  মায়া চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির কাজই হলো দাঙ্গা হাঙ্গামা করা। তারা যেকোন নির্বাচন বানচাল করার চেষ্টা করে। তারা এক সময় আমাদেরকে দলীয় কার্যক্রম করতে দেয়নি। কিন্তু আমরা সংবিধান মানি, গণতন্ত্র মানি। তাই আমরা নির্বাচনি প্রচারণায় তাদেরকে বাঁধা দেই না। নির্বাচনী আচরণ বিধি মেনে চলি। তবে ভোট দিবে জনগণ। আমরা জনগণের পক্ষে আছি, নৌকার পক্ষে জনগণ ভোট দিবে। ছেংগারচর পৌরসভায় উন্নয়ন অব্যাহত রাখতে সহযোগীতা করুন।

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে দলীয় কার্যালয়র সামনে অনুষ্ঠিত নৌকা প্রতীকের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। তার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এবং দেশ আজ উন্নয়নের মহাসড়কে ।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার জনগনের ভাগ্য উন্নয়নে ও দেশের সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মায়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যার সুদক্ষ ও যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নতশীল দেশের কাতারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী বলে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। অতি শীঘ্রই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্টিত হবে। তাই আগামী নির্বাচনেও আওয়ামীলীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। ছেংগারচর পৌরসভা নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করতে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

Model Hospital

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মনির হোসেন বেপারীর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী প্রমুখ।

এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থীরা মিছিল নিয়ে পথসভায় উপস্থিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital