শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় নৌকার গণসংযোগ

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : আরিফ উল্যাহ সরকার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ১০:০৩ পিএম
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : আরিফ উল্যাহ সরকার

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার বলেছেন, ছেংগারচর পৌরসভার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান ব্যক্ত করেছেন।

আরিফ উল্যাহ সরকার বলেন, দীর্ঘদিনের অনুন্নত পৌরসভাকে নান্দনিক রূপ দেওয়ার জন্য নৌকার বিকল্প নেই। টেকসই উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রূপান্তরিত করে আধুনিক, সুন্দর পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নান্দনিক পৌরসভা বিনির্মাণের জন্য নৌকা প্রতীকে ভোট চাই।

তিনি বলেন, বাংলাদেশের গণমানুষের দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের আমলে ছেংগারচর’সহ বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট ছেংগারচর পৌরসভা গড়তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোটদানের জন্য আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে ছেংগারচর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বড় মরাদোন গ্রামে তিনি গণসংযোগ করেন। এ সময় উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital