বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রচারণা ও গণসংযোগ

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৯:১৯ পিএম
ছেংগারচর পৌরসভা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রচারণা ও গণসংযোগ

আসন্ন ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লায়ন জাহাঙ্গীর আলম, তিনি ডালিম প্রতীক নিয়ে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। তাঁর বিরামহীন প্রচারণায় ৩নং ওয়ার্ডের জনসাধারণ মুগ্ধ হয়ে আছে। বলতে গেলে এলাকায় তাঁর জন্য জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে। প্রার্থীদের মন জয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে তিনি।

শুক্রবার বিকেলে কলাকান্দা বহুমূখী বাজার এলাকায় তিনি তার সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন।

লায়ন জাহাঙ্গীর আলম একই ওয়ার্ডের আওয়ামীলীগের তরুণ প্রজন্মের নেতা। তিনি পূর্বে থেকেই এলাকার সার্বিক উন্নয়নের কাজ করেছিলেন। ভবিষ্যতেও করবে বলে ভোটারদের দ্বারে দ্বারে প্রতিশ্রুতি দিচ্ছেন। তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে এলাকার সর্বস্থরের জনগন। তিনি সব সময় গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে ছিলো, আছে ও থাকবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এলাকার উন্নয়নে উজাড় করে দিয়েছেন নিজেকে। যার জন্য ভোটাররা তাকেই এবার কাউন্সিলর হিসেবে বেছে নেয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন।

কাউন্সিলর পদপ্রার্থী জাহঙ্গীর আলম বলেন, আমি নির্বাচিত হলে এই অবহেলিত ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাড় করাবো। বিশেষ করে ফ্রি এ্যাম্বুলেন্স সুবিধা, রাস্তা ঘাট উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা সমস্যার সমাধান ও পরিচ্ছন্ন এবং মাদক ও সন্ত্রাস মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। এছাড়াও এখানকার মানুষ আমার হৃদয়ে রয়েছেন। তাদের পাশে থাকবো আজীবন ইনশাআল্লাহ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital