বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দেশের সকল দৃশ্যমান উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে : ডা. হারুনুর রশিদ সাগর 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৯:৩৩ পিএম
দেশের সকল দৃশ্যমান উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে : ডা. হারুনুর রশিদ সাগর 
২৬৩ চাঁদপুর (৪) ফরিদগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডা: হারুন অর রশিদ সাগর বলেছেন, দেশের সকল দৃশ্যমান উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। আরো উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে আবারো শেখ হাসিনার সরকার গড়তে হবে।
আওয়ামীলীগ নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে  বিজয় ছিনিয়ে নেয়া কারো পক্ষে সম্ভব নয়।
তিনি বলেন, আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে, আমরা যদি বিবাদে জড়িয়ে পড়ি তা হলে তো অন্যরা এর সুবিধা নিবে। আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তা হলে কোন অপশক্তি আমাদের বিজয় অর্জন বন্ধ  রাখতে পারবেনা। আমি চাই ফরিদগঞ্জের সবাই এক কাতারে আসি এবং শেখ হাসিনার সরকার এর উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে এক হই।  শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সুন্দর ফরিদগঞ্জ বিনির্মানে আপনাদের সহযোগিতা ও সমর্থন চাই, আমি গত ২০১৪,২০১৮ সালে ও দলীয় মনোনয়ন চেয়েছি, তখন নেত্রী আমাকে দলের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করতে বলেছেন, এবার ও আমি মাঠে কাজ করছি, আমি দৃড় ভাবে বিশ্বাস করি এবার তিনি আমাকে নৌকা প্রতিক দিয়ে আপনাদের মাঝে পাঠাবেন। আর যদি তিনি আমাকে নৌকা দিয়ে আপনাদের মাঝে পাঠান তা হলে আপনাদের সকলের সর্বোচ্চ সহযোগিতার প্রয়োজন। আমি আপনাদের সাথে থাকতে চাই, সকলের জন্য কাজ করতে চাই। শেখ হাসিনার সরকারের  বদৌলতে  দেশের নাগরিকদের মর্যাদা বৃদ্ধি করেছেন, গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি পেয়েছে, শিক্ষার হার বেড়েছে, দারিদ্র্যতা কমেছে। তাই আবারো শেখ হাসিনা কে সরকার প্রধান করতে হবে।
বুধবার বিকেলে ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ  ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড এর জালাল পাটওয়ারী  বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা  আওয়ামীলীগের সহ সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর হোসেন,
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল,১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহফুর রহমান পাটওয়ারী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা সালেহ আহমেদ বিপ্লব, উপজেলা যুবলীগের নেতা ইউসুফ সর্বদা রুবেল, ওয়ার্ড  যুবলীগের সাধারন সম্পাদক তসলিম আহমেদ,  ইউনিয়ন  আওয়ামীলীগের সহ সভাপতি শিরাজুল ইসলাম মেম্বর, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক নুরুল আমিন মজুমদার, নরুল ইসলাম কন্টাক্টর, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ইসমাইল হোসেন মিজি, ১৪ নং ইউনিয়ন কৃষকলীগের নেতা নজরুল ইসলাম, ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী,  জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মজুমদার, ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, আব্দুর রউফ রুবাইয়েত, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান রনি, ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী ফরিদ, আদনান পাটওয়ারী,  ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, পিয়াস চন্দ্র দাস, কাউসার হোসেন প্রমুখ।
এর আগে তিনি ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ  ইউনিয়ন মৃত  আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
কবর জিয়ারত করা নেতারা হলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠন মরহুম আমিনুল হক মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর,১৪নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের প্রয়াত নেতা ২০০৬ সালে ঢাকায় লগি-বইঠা আন্দোলনে নিহত অজিউল্ল্যাহ মিয়া, ১৪নং ফরিদগঞ্জ দ:ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ পন্ডিত, বীর মুক্তিযোদ্ধা ও স্বাচীপের আজীবন সদস্য ডা: আব্দুল আউয়াল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের নান্টু পাটওয়ারীর, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মিঞা ,বীর মুক্তিযোদ্ধা মো: মনির হোসেন, আওয়ামীলীগ  নেতা নুরুল ইসলাম খান, ১৪নং ফরিদগঞ্জ দ: ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব #হারুনুর রশিদের বাবা মরহুম মোশারফ হোসেন ম্যানেজার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান জালাল পাটওয়ারী, ,ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারীর বাবা শহীদ আব্দুল মজিদ পাটওয়ারী,, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সফিকুর রহমান পাটওয়ারী, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি শাহ নেওয়াজ পাশা সবুজ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ