সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মহামায়ায় পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ত্রানমন্ত্রনালয়ের চেক বিতরণ

সজীব খান প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৯:০৫ পিএম
মহামায়ায় পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ত্রানমন্ত্রনালয়ের চেক বিতরণ

চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজার সংলগ্ন একটি মার্কেটের আওয়ামী লীগ কার্যালয়সহ ৭টি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ত্রানমন্ত্রনালয়ের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল ৪টায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মার্কেট মালিকদের মাঝে চেক বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তুষার হাজী প্রমুখ।

অগ্নিকান্ডে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীর ব্যক্তিগত কার্যালয়, শাহাজান বেপারীর অটোবি ফার্নিচার কারখানা, হারুন বেপারীর সিমেন্টের গোডাউন, জাহাঙ্গীর বেপারী, মনির বেপারী, বিল্লাল বেপারী, উত্তম চন্দ্র ঘোষ ও কালাম পাটওয়ারী ৫টি ফলের গোডাউনসহ পুরো মার্কেট পুড়ে যায়।

Model Hospital

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ধারনা মতে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষাধিক টাকা।

প্রতিজন ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ হাজার টাকার চেক জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বিতরণ করা হয়।

কচুয়ায় বিয়ের ৫ মাসের মাথায় এক নববধুর পুত্র সন্তান প্রসব!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:০১ পিএম
কচুয়ায় বিয়ের ৫ মাসের মাথায় এক নববধুর পুত্র সন্তান প্রসব!

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিয়ের মাত্র ৫ মাস ১দিনের মাথায় এক নববধূর পুত্র সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার শাসনপাড়া গ্রামের জমির উদ্দিন প্রধানিয়া বাড়ির (চুইল্লাগো বাড়ি) এ ঘটনাটি স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাসনপাড়া গ্রামের বাসিন্দা মো. কবির হোসেনের মেয়ে সুরাইয়া আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর উত্তর বৈদ্য সরকার বাড়ির সুখ মিয়া সরকারের ছেলে আশিকুর রহমানের সাথে ২০২৬ সালের ২২ মার্চ মধ্যরাতে পারিবারিকভাবে বিয়ে হয় । সুরাইয়া আক্তার বিয়ের আগে দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকার সুন্দুলপুরে একটি মাদরাসায় লেখাপড়া করতেন। বিয়ের প্রায় ৫মাস ১দিন পর গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে দাউদকান্দি-গৌরীপুর এলাকার দেশ হাসপাতালে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম দেন সুরাইয়া আক্তার। নবজাতকের নাম রাখা হয়েছে সামির হোসেন। বিয়ের সময়কাল ও সন্তান জন্মের সময়ের ব্যবধান নিয়ে স্থানীয়দের মধ্যে নানান আলোচনা শুরু হয়েছে।

এদিকে সন্তান জন্মের পর প্রথম দিকে স্বামী আশিকুর রহমান সন্তানের খোঁজখবর নিলেও বর্তমানে মনোমালিন্যের কারণে স্ত্রী ও সন্তানের খোঁজখবর না নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ বিছিন্ন রেখেছেন। ৫মাস ১দিনে একটি নবজাতক সন্তান কী কওে জন্ম হয়, এ নিয়ে আশিকের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে নানান কৌতুহল সৃষ্টি হয়েছে এবং এ নিয়ে দুই পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

এ বিষয়ে সন্তানের মা সুরাইয়া আক্তার জানান, তার প্রচন্ড ডায়াবেটিস ছিল, যা তার স্বামী আশিকও জানতেন এবং মতলবে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। ডায়াবেটিসের কারণে নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্ম হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার বাইরে অন্য কোনো বিষয় নেই বলেও দাবি করেন।

Model Hospital

তিনি আরও বলেন, তার স্বামী তার শিশু সন্তানের পক্ষে রয়েছেন। তবে স্বামীর বোনসহ কয়েকজন ব্যক্তি তাকে স্বামী ও সন্তানের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে সুরাইয়া আক্তারের স্বামী আশিকুর রহমান মুঠোফোনে তার এক চাচার সাথে কথোপকোথনে ৫ মাসে কীভাবে সন্তান জন্ম হওয়া দাবি করে বিষয়টি সমাধান চেয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।