রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৯:২৬ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ জুলাই) ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ইউনিয়নের পশ্চিম ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ফাইনাল ম্যাচে বালক পর্যায়ে মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ৩৬নং ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা পর্যায়ে পশ্চিম ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দক্ষিণ পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার সাইদা আলম। তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ভাল খেলোয়াড় তৈরির পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিশুদের সুস্থ বিকাশ এবং শিশুর মাঝে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, উদারতা, কর্তব্যপরায়ণতা, সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টির জন্য প্রতিবছর ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাহাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে, উত্তর পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন। এসময় আরো বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন মিজি, পশ্চিম ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬নং ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুল বাকী, মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমিলি খান, মধ্য কাদেরিয়া বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কুমারডুগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম, দক্ষিণ ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ভড়ঙ্গারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দক্ষিণ পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার তিনি তার বক্তব্যে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, তিনি ইউনিয়নের প্রায় সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে কাজ করার চেষ্টা করেন। প্রাথমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন পোগ্রামেও আমি সবসময় ওনাকে দেখি। উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এদিকে সেই সাথে শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও কামাল হাজীকে শুভেচ্ছা জানান।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।