শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য হলেন ইসফাক আহসান সিআইপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১০:৪০ পিএম
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য হলেন ইসফাক আহসান সিআইপি

মতলব উত্তর উপজেলার লতরদি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. ইসফাক আহসান (সিআইপি) বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

২৪ জুলাই সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্তৃক স্বাক্ষরিত কমিটি অনুমোদন করেন।

এম ইসফাক আহসান কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় নেতাকর্মীরা আনন্দিত হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানান। এম ইসফাক আহসান চাঁদপুর-২ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

এম ইসফাক আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আমাকে সম্মানিত করেছেন এই পদ দেওয়ার মাধ্যমে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এই সম্মান রাখতে পারি।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।