শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে সরকারের উন্নয়নমূলক প্রচারনা

স্মার্ট বাংলাদেশে রূপান্তরে শেখ হাসিনার বিকল্প নেই : নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১১:০১ পিএম
স্মার্ট বাংলাদেশে রূপান্তরে শেখ হাসিনার বিকল্প নেই : নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজারে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের প্রচারনা ও লিফলেট বিতরন করেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।

সাংসদ লিফলেট বিলির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচার করেন এবং বলেন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান সরকারের আমলে দেশের যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পরিবহন সেক্টরে কক্সবাজার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রেললাইন যুক্ত হয়ে গেছে। পঞ্চগড় থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। দেশের প্রায় প্রতিটি জেলা ও বিভাগীয় শহরের সাথে আকাশপথ যুক্ত হয়ে গেছে। একই সাথে নৌপরিবহন মন্ত্রণালয়েও ব্যাপক উন্নয়ন হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উপজেলার ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাশরুল খান তামীম, সাদুল্লাপুর ইউপি সদস্য মাহবুব আলম মজনু’সহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।