বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ইত্তিহাদুল মাদারিসিল কওমিয়্যাহ কচুয়া ৫ম বৃত্তি পরীক্ষায়

কোয়া চাঁদপুর জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানার ১১ শিক্ষার্থীর বৃত্তি লাভ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১১:৪৫ পিএম
কোয়া চাঁদপুর জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানার ১১ শিক্ষার্থীর বৃত্তি লাভ

চাঁদপুরের কচুয়ায় ইত্তিহাদুল মাদারিসিল কওমিয়্যাহ (কচুয়া থানা কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড) ৫ম বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে কোয়া চাঁদপুর জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানা।

২০২৩ সালের ৫ম বৃত্তি পরীক্ষায় নুরানী ও হিফজ বিভাগ থেকে বিভিন্ন গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনসহ ১১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন, মো. মাসুম, মো. মাহমুদ মজুমদার, মো. ফরহাদ, মো. আবু বকর, মো. সাকিব, মো. জুনায়েদ, মো. মুরাদ হোসেন, মো. নাহিদ, মো. সিয়াম, সিহাব উদ্দীন ও মো. ইয়াসিন। গত ৩১ জুলাই সোমবার দুপুরে কচুয়া কেদ্রীয় জামে মসজিদে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করেন, হেফাজতে ইসলামের নায়েবে আমীর শায়েখ মাওলানা আব্দুল আউয়াল।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. খোরশেদ আলম কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় ইত্তিহাদুল মাদারিসিল কওমিয়্যাহ সিলেবাস ভুক্ত এই মাদরাসাটি পরীক্ষায় অংশ গ্রহণে করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

উল্লেখ্য: কচুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কোয়া চাঁদপুর খোরশেদ আলম কোম্পানির বাড়িতে প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানায় নুরানী এবং হিফজ বিভাগে মোট ১০০ জন শিক্ষার্থীকে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রাতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ।

Model Hospital

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।