সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে ২৫ পরীক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৮:৩৪ পিএম
নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে ২৫ পরীক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ২৬৪ জন অংশগ্রহণ করে ২৫০ কৃতকার্য হয়। ২৫জন জিপিএ-৫ অর্জন করেছে।

২৮ জুলাই প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ২৫জন, এ গ্রেড- ১১৮জন, এ মাইনাস- ৪৫জন, বি গ্রেড- ৪৭, সি গ্রেড- ১৫জন। বিজ্ঞান বিভাগ থেকেই ২৫জন জিপিএ-৫ অর্জন করেছে।

এ প্লাস পাওয়া একাধিক শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়ায় জানায়, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতা ছিল আমাদের পাঠদানে। আমরা নিজেরাও শিক্ষকদের দেওয়া নির্দেশনা অনুসরণ করে ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের বাবা মায়েরা সব সময় সাহস ও উৎসাহ যুগিয়েছেন।

কৃতিত্বপূর্ণ ফলাফলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় কঠোর মনোনিবেশ, শিক্ষকদের মানসম্মত পাঠদান আর অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ অভূতপূর্ব ফলাফল সম্ভব হয়েছে। প্রতিবারের মতো এ ধারা অব্যাহত রাখতে আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার কোন কমতি নেই। সাফল্যমন্ডিত ফলাফলে শিক্ষার্থীদের আরও উন্নতি কামণা করেন তিনি।

Model Hospital

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।