সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

লুধুয়া স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৭:৪৭ পিএম
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ‘জ্ঞান চর্চার মাধ্যমে লব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ নিজ ক্ষেত্রে টিকে থাকতে হবে।

৫ আগষ্ট শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল পেতে হলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’

Model Hospital

লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখছেন, ছেংগারচর পৌর মেয়র লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, এএসপি সার্কেল (কচুয়া) আবুল কালাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কবির হোসেন মাষ্টার, লুধুয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান শিকদার, লুধুয়া স্কুল এন্ড কলেজ পরিচারনা কমিটির সদস্য আল মামুন সরকার ও শাহ মোঃ জহির, বিদায়ী শিক্ষার্থী ফৌজিয়া আক্তার।

প্রতিমন্ত্রী বলেন, এক্ষেত্রে শিক্ষার্থীদের মূল কাজই হলো শিক্ষা গ্রহণ করে নিজেকে যোগ্য করে গড়ে তোলা এবং কর্মজীবনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করা। দলমত নির্বিশেষে দেশের জন্য কাজ করে সকলের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই শহীদদের ত্যাগ সফল হবে।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।