শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

শহীদ শেখ কামালের জন্মদিনে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের দোয়া ও আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৮:৪৮ পিএম
শহীদ শেখ কামালের জন্মদিনে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের দোয়া ও আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাড. হেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান লিটু, ফারুক হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল মবিন জনি।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জীবনী নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বড় মানুষ ছিলেন, কত বড় একজন নেতা ছিলেন সেটা আমরা সবাই জানি। জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল তাঁর মধ্যে বাবার গুণাবলী ধারণ করেছিলেন। চালচলন ও পোশাক-পরিচ্ছদে শেখ কামাল ছিলেন অতি সাধারণ। বিনয় ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।‘পড়াশোনার বাইরেও সাংস্কৃতিক ও ক্রীড়া জগতে শেখ কামালের ছিল ব্যাপক আধিপত্য। তিনি বড় মাপের একজন আলোকিত মানুষ ছিলেন।
আলোকিত পারিবারের শিক্ষা তাকে আলোকিত করেছে। তিনি ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তিনি বেঁচে থাকলে দেশের ক্রীড়াকে অনন্য উচ্চতায় নিয়ে যেতেন। যেটি এখন করছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।