শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

বিএনপিকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবীতে চাঁদপুরে যুবলীগের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৮:১৯ পিএম
বিএনপিকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবীতে চাঁদপুরে যুবলীগের মানববন্ধন

১৫ আগস্ট ও ২১ শে আগস্টের মাস্টারমাইন্ডদের বিচার এবং বিএনপিকে নিষিদ্ধের দাবীতে মানববন্ধন করেছে চাঁদপুর পৌর যুবলীগ ও সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা।

সোমবার (৭ আগস্ট )বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় একযোগে চাঁদপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা যুবলীগের নেতা কর্মীরা।

বৃষ্টি উপেক্ষা করে এতে পৌর যুবলীগ, সদর থানা যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ছিলেন ছাত্রলীগের সাবেক এবং বর্তমান অসংখ্য নেতা-কর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী মাঝি,জন্টু দাস, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর আব্দুল মালেক শেখ, চাঁদপুর সদর থানা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর মো. ইকবাল হোসেন বাবু পাটওয়ারী,পৌর যুবলীগের সদস্য এবং পৌর কাউন্সিলর অ্যাড. কবির চৌধুরী, যুবলীগ নেতা গাজী আব্দুল গণি, নজরুল ইসলাম বাদল, জিয়াউল আমিন দীপু, মঈন উদ্দীন হায়দার, যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম মিয়াজি, মো. মুকবুল হোসেন, ফারুক আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, রাসেল আখন্দ, আসাদুজ্জামান সুমন, মোল্লা শাহাজানসহ আরো অনেকে।

Model Hospital

মানব বন্ধনে বলেন, ১৫ই আগস্টের হত্যাকান্ডে মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, ৭৫ এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড ও পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে জানান।

মানববন্ধন শেষে চাঁদপুর পৌর যুবলীগ ও সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।