বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্থান্তর : কচুয় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৮:০৫ পিএম
প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্থান্তর : কচুয় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

মাননীয় প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্থান্তরের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসান।

৮ আগষ্ট মঙ্গলবার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপের মাননীয় প্রধানমন্ত্রীর ভূমি ও গ্রহহীন পরিবারের মাঝে ৯ আগষ্ট বুধবার ভূমি ও ঘর হস্তান্তরের বিষয়ে প্রেস ব্রিফিং করেন।

এসময় তিনি বলেন,মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’’ মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে সারাদেশে ন্যায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৯ আগস্ট বুধবার কচুয়ায় ৩৮টি পরিবারের মাঝে জমি ও ঘর আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়াল পদ্ধতিতে হস্তান্তর করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘর গুলো হস্তান্তরের মধ্য দিয়ে কচুয়াকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করা হবে।

তিনি আরো বলেন,কচুয়া উপজেলার ৩টি স্থান মনপুরা,নাউলা,চক্রায় ৩৮টি ঘর হস্তাস্তরের জন্য সকল ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে। প্রেস ব্রিফিংকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দারসহ কচুয়া প্রেসক্লাবের প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Model Hospital

প্রসংগত: কচুয়া বিভিন্ন পর্যায়ে ৫৫টি পরিবারকে ইতিমধ্যে পুর্নবাসন করা হয়েছে।

প্রেস ব্রিফিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান প্রেসক্লাবের সাংবাদিকদেরকে নিয়ে নাউলা আশ্রায়ন কেন্দ্র পরিদর্শন করেন।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।