বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজয় দিবস উদযাপনকল্পে মতলব নারায়ণপুর ইউনিয়ন আ.লীগের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ২:১৭ পিএম
বিজয় দিবস উদযাপনকল্পে মতলব নারায়ণপুর ইউনিয়ন আ.লীগের প্রস্তুতি সভা

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর বিকেলে উপজেলার ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. জমির হোসেন পাটোয়ারী, সদস্য মো. সাখাওয়াত হোসেন প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিয়াজী প্রমুখ।

এসময় নারায়ণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক পাটোয়ারী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পাটোয়ারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন বেপারী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের খান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম মিয়াজী, আওয়ামীলীগ নেতা ও ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খালেদ শামছু প্রধান, ইউনিয়ন যুবলীগ নেতা ও নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সদস্য মো. রাসেল প্রধান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গনি পাটোয়ারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital