বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের বীরত্বগাঁথা গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৯:১৬ পিএম
ফরিদগঞ্জে শিক্ষার্থীদের বীরত্বগাঁথা গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

ফরিদগঞ্জে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষে বীর মুক্তিযোদ্ধারা স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের শোনালেন যুদ্ধকালীন বীরত্বগাঁথা গল্প।

১০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প’ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথা গল্প শোনালেন, বীরমুক্তিযোদ্ধা সহিদ উল্ল্যা তপাদার, বীরমুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা এম এইচ মুনসুর আলী ও বীরমুক্তিযোদ্ধা আতিকুর রহমান। এ সময় মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা বৃদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ অনুষ্ঠান সময়োপযোগী।

‘দৃঢ় আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে আমরা মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। এখন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং এ চেতনা ধারণ করতে হবে। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানান দিতে হবে।

Model Hospital

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক (পিডি) নূরুল আমিন, উপ পরিচালক এরশাদ মিয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জহির হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা নুরে আলম। পরে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজে অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের উপহার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital