শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা!

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭:৫৫ পিএম
ফরিদগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা!

চাঁদপুরের ফরিদগঞ্জে গলায় ফাঁস দিয়ে চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজের ডিগ্রীর ২য় বর্ষের শিক্ষার্থী মাহমিদা আক্তার (২২) আত্মহত্যা করেছে।

২০ আগষ্ট রোববার সন্ধায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের আসৎকুয়ারী গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। মাহমিদা আক্তার আসৎকুয়ারী গ্রামের মিজি বাড়ির মোঃ আব্দুর রশিদ মিজির মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, মাহমিদা আক্তার কলেজের উদ্যেশ্যে সারাদিন চাঁদপুরে ছিল। সন্ধার পূর্বে বাড়িতে এসে খাবার খেয়ে নিজ রুমে দরজা বন্ধ করে বিশ্রাম নেয়। তাঁর মা মাগরিবের নামাজ পড়তে যায় এবং নামাজ শেষে দরজা খোলার জন্য মেয়েকে ডাকে। কিন্তু মেয়ে দরজা না খোলায় প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙ্গে পেলে এবং দেখতে পায় মাহমিদা ফ্যানের সাথে ঝুলে আছে।

স্থানীয় ভাবে জানা যায়, মাহমিদা একই ইউনিয়নের পূর্ব জয়শ্রী এলাকার আব্দুল হালিমের ছেলে মোঃ রিয়াদ হোসেনকে ২০২১ সালে এভিডেভিড এর মাধ্যমে গোপনে বিবাহ করে। তবে ধারনা করছেন, রিয়াদ তাকে বাড়ি তুলে নিতে অস্বীকার করায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি আবদুল মান্নান জানান, আমরা খবর পেয়ে লাশ নিয়ে আসছি এবং ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital