বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিচার প্রার্থীর জামানতের টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৭:৫৮ পিএম
ফরিদগঞ্জে বিচার প্রার্থীর জামানতের টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছারুল আলম কামরুল বিচার প্রার্থীর জামানতের টাকা না দিয়ে আত্মসাত করার পাঁয়তারা করছে।

ঘটনার সত্যতাস্বীকার করে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিলন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ বিল্লাল হোসেন ভূঁইয়া ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাধক মোঃ আরিফুর রহমান আজাদ জানান, কোন অজানা কারণে ভুক্তভোগী ইউছুপের টাকা দিচ্ছেনা চেয়ারম্যান তা আমরা জানিনা।

ভূক্তভোগী আবু ইউছুপ লিখিত অভিযোগ ও মৌখিকভাবে জানান, গত ৯ মাস পূর্বে মোঃ কাউচারুল আলম কামরুল চেয়ারম্যান হাতে ৬০হাজার টাকা জামানত রাখি। তিনি ঠিকাদারকে দিয়ে কাজ না করায়ে পুরো টাকাই আত্নসাত করার পাঁয়তারা করছে। গত ৮ আগষ্ট ২০২৩ইং আমাকে খবর দিয়ে নিয়ে তারা অনুগত বাহিনী দিয়ে হুমকীদমকি দিয়েছে। টাকাতো দেইনা বরং কোন টু শব্দও করতে পারবনা বলে হুশিয়ার করে দেয়।

তিনি আরোও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে লিখিত অভিযোগ দিলে তিনি অভিযোগটি গ্রহণ না করে ফেরৎ দিয়ে বলেন, আমরা জনপ্রতিনিধিদের বিচার করতে পারবোনা।

Model Hospital

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ কাউচারুল আলম কামরুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিসের টাকা ? আমি জানিনা । আপনারা এসে তদন্ত করে দেখেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাছলিমুন্নেছাকে ফোন দিলে তিনি মোবাই ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানকে অভিযোগটি গ্রহণ না করার কথা জানালে তিনি বিষটি দেখছেন বলে জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital