বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাইমচরে দুর্বৃত্তদের হামলায় সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সর্দার সহ গুরুতর আহত ৪

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৭:৪৮ পিএম
হাইমচরে দুর্বৃত্তদের হামলায় সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সর্দার সহ গুরুতর আহত ৪
হাইমচরে দুর্বৃত্তের হামলায় সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদার সহ ৪জন গুরুতর আহত হয়েছে। ২৫ আগস্ট শুক্রবার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী শরীয়তপুর ও ঈশান বালার  বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় সালাউদ্দিন সরদারের ব্যবহৃত প্রাইভেট কার গাড়িটিও ভেঙ্গে  দুমড়ে মুচরে  দেয়  দুর্বৃত্তরা। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকায় রেফার করেন। তবে এ সন্ত্রাসী হামলা সাউদ আল নাসের করেছেন বলে অভিযোগ করেন আহত সাবেক  চেয়ারম্যান সালাউদ্দিন সরদার।
ঘটনার বিবরনে জানা যায়, নীলকমল  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদার বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মুখোশ পরা একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করেন। দুর্বৃত্তদের হামলায় সালাউদ্দিন সরদার গুরুতর আহত হন। তার সাথে থাকা সাবেক ইউপি সদস্য  মিজান সরদার, আলামিন ও মনির মাতবর গুরুতর আহত হন। আহতদের মোল্লা বাজার  হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে সালাউদ্দিন সরদার এর অবস্থা আশঙ্কাজনক হওয়া  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
গুরুতর আহত সালাউদ্দিন সরদার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাউদ আল নাসের একজনকে হত্যা করেন। সেই মামলার এক নম্বর সাক্ষী আমি। তারপর থেকে একাধিক বার এই চেয়ারম্যান সাউদ আমার উপর হামলা করেন। এ বিষয়ে আমি হাইমচর থানায় একটি লিখিত অভিযোগ করি। আমার উপর যেকোনো সময় তারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করতে পারে বলেই থানায় একটি ডাইরি করি। কিন্তু হাইমচর থানা পুলিশ কোন ব্যবস্থাই নেয়নি। আজ মোল্লার বাজার থেকে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা বর্তমান চেয়ারম্যান সাউদ আল নাসের, তার ভাই ফাহাদ আল নাসের, রিয়াদ, তার ভাগিনা, বোনের জামাই খলিল মাতাব্বরের ছেলে,  আনসার, দেলোয়ার, সবুজ আরশিনগর থেকে ভাড়াটিয়া সন্ত্রাসি বাহিনী এনে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা আমার উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আমি সহ আমার সফর সঙ্গী  সকলকে এ্যালো পাতালি কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে।
আহত সাবেক ইউপি মেম্বার মিজান সরদার জানান, আমরা বাড়ি ফেরার পথে, চেয়ারম্যান সাউদ আল নাসের, ফাহাদ আল নাসের, তাদের বোন জামাই, ভাগিনা, দেলোয়ার  আনসার, সবুজ সহ আরশিনগর থেকে ভাড়া করা একদল সন্ত্রাসী ডাকাতি করার উদ্দেশ্যে আমাদের উপর হামলা করেন। তারা দেশীয় অস্ত্র  নিয়ে আমাদেরকে এ্যালোপাতালি কুপিয়ে আহত করে আমাদের সাথে থাকা ২০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরো বলেন , বর্তমান চেয়ারম্যান একজন নারী লোভী মানুষ, সে এক নারীকে নিয়ে হোটেলে ফুর্তি করে, সেই ভিডিও ফেসবুক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার অন্যায় অপকর্মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ  করায় আমাদের উপর আজকের এই হামলা হয়। আমরা পুলিশ প্রশাসনের কাছে এই নেক্কারজনক ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাউদ জানান, আমি আজকে সকাল থেকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির বাসায় অবস্থান করছি। সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদার এর উপর সন্ত্রাসী হামলার বিষয়ে আমি লোক মার প্রতি জানতে পেরেছি। কে বা কারায় ঘটনাটি ঘটেছে তা আমার জানা নেই। সালাউদ্দিন সরদার লাইভে এসে আমাকে এবং আমার ভাইদেরকে জড়িয়ে তিনি বলেছেন আমরাই নাকি উপস্থিত থেকে ঘটনাটি ঘটিয়েছি। আমি সকাল থেকে এখন পর্যন্ত চাঁদপুরেই আছি, আমার ছোটভাই রিয়াদ আল নাসের ডেঙ্গু পজেটিভ নিয়ে চাঁদপুরে একটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। সালাউদ্দিন সরদারের নোংরা রাজনীতির শিকার আমরা ইতিপূর্বে অনেকবার হয়েছি।  এবারও তার উপর হামলার ঘটনাটির দায় আমারও আমার পরিবারের উপর চাপাতে চাইছে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ