বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ থানা ঘেরাও করার ঘোষণা দিল কেরোয়াবাসী

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৯:১১ পিএম
ফরিদগঞ্জ থানা ঘেরাও করার ঘোষণা দিল কেরোয়াবাসী

ফরিদগঞ্জে উপজেলার গাজীপুর আহ্ম্মদিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র হাফেজ সাজেদুল ইসলামকে ছুরিকাঘাত করার প্রতিবাদে ফরিদগঞ্জ পৌর এলাকা কেরোয়ায় মানববন্ধন হয়েছে। এসময় স্থানীয়রা ফরিদগঞ্জ পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীকে আইনের আওতায় আনতে ব্যার্থ হলে থানা ঘেরাও করা হবে।

২৫ আগস্ট শুক্রবার বিকেলে পৌর এলাকার কেরোয়া এলাকাবাসীর উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কেরোয়া এলাকার লোজন বলেন, ২২ আগস্ট মঙ্গলবার বিকেলে গাজীপুর আহ্ম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকদের নির্দেশে গ্রীষ্মকালীন ফুটবল খেলা উপলক্ষে অষ্ঠম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে প্রস্তুতি মূলক খেলা শুরু হয়। খেলা চলাকালীন সময়ে গাজীপুর বাজার এলাকার পাঠান বাড়ির ইদ্রিস পাঠান দুলালের ছেলে বখাটে রায়হান ইসলাম শাওন মাদ্রাসার ছাত্রদের সাথে অশোভন কথা বলে। এসময় খেলাকৃত ছাত্রদের সাথে কথা কাটকাটি হয়। এ ঘঠনা মাদ্রাসার শিক্ষক বৃন্দ শুনে ছাত্রদের মাদ্রাসায় নিয়ে যায়। অতঃপর মাদ্রাসা ছুটি শেষে সাজেদ বাড়ি যাওয়ার পথে প্রতিমধ্যে জনসম্মুখে বখাটে শাওন তার হাতে থাকা ছুরি এলোপাতাড়ি আঘাত করে।

এ সময় বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের আইনের আওতায় আনতে ব্যার্থ হলে আমরা কেরায়াবাসী থানা ঘেরাও করবো বলে হুসিয়ারী দেন। বক্তারা আরো বলেন, উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন এ ঘটনা ঘটার ২৪ ঘন্টার মধ্যেও মাদ্রাসার পক্ষ থেকে উর্ধতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে অবগত করেননি এবং ওই রাতে বখাটে শাওনের বাবার সাথে মাদ্রাসায় বসে কথা বলেছেন। তিনি এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আমার তার অনতি বিলম্বে মাদ্রাসা থেকে অব্যাহতি চাই।

Model Hospital

মানববন্ধন চলাকালে ফরিদগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

আহ্ম্মদিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র হাফেজ সাজেদুল ইসলাম কেরায়া এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital