শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে গাছের সাথে এ কেমন শক্রতা!

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৫ পিএম
মতলব দক্ষিণে গাছের সাথে এ কেমন শক্রতা!

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল গ্রামে মাওলানা মোঃ ইয়াছিন প্রধান নামের এক ব্যক্তির অর্ধ শতাধিক গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী জানান। ভুক্তভোগী ইয়াছিন প্রধান ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ক্ষতিগ্রস্ত মাওলানা মো. ইয়াছিন প্রধান জানান, বাড়ির পশ্চিমপাশে রাস্তা সংলগ্ন জমির পাড়ে গত প্রায় একমাস আগে দেশী প্রজাতির কড়ই গাছের চারা রোপন করেন। সেই গাছের চারাগুলো পরিচর্যা ও সংরক্ষনের জন্য বাশের খটি ও নেটজাল দিয়ে বেড়া দেওয়া হয়। গতকাল (২ সেপ্টেম্বর) কে বা কারা রাতের আধারে শত্রুতা করে গাছের চারাগুলো কেটে ক্ষতি করেছেন। রবিবার সকালে গাছের চারা দেখতে গিয়ে এমন ঘটনা দেখতে পাই।

ইয়াছিন প্রধান আরও জানান, গত ১০/১৫ দিন আগেও রাতের আধারে একই কায়দায় আমার কিছু গাছের চারা ভেঙ্গে ফেলে। কয়েকদিন পর পর এমন ঘটনায় আমি আশংকায় আছি গাছগুলো টিকিয়ে রাখতে।

স্থানীয় এলাকাবাসী জানান, মাওলানা ইয়াছিন এই জায়গায় বেড়া ও গাছের চারা রোপন করার পর থেকেই দুর্বৃত্তরা রাতের আধারে একের পর এক এমন ঘটনা ঘটিয়ে চলছে। একবার গাছের চারা কাটার পর আবারও নতুন করে গাছ লাগালে সেগুলোও কেটে ফেলে।

Model Hospital

স্থানী ইউপি সদস্য শহীদ মিয়াজী জানান, ঘটনাটি আমাকে জানানো হয়েছে। যেহেতু তিনি জানেন না কে এমন ঘটনা ঘটিয়েছে। তাই ভুক্তভোগী ব্যক্তিকে আমি সালিশী বৈঠকের পরামর্শ দিয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital