শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জবাসীর কল্যানে নিজেকে নিয়োজিত রেখিছি গত ২০ বছর ধরে : ডা: হারুন অর রশিদ সাগর 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৬ পিএম
ফরিদগঞ্জবাসীর কল্যানে নিজেকে নিয়োজিত রেখিছি গত ২০ বছর ধরে : ডা: হারুন অর রশিদ সাগর 
চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সম্ভাব্য সাংসদ প্রার্থী জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুন অর রশিদ সাগর বলেছেন, ফরিদগঞ্জবাসীর কল্যানে নিজেকে নিয়োজিত রেখিছি গত ২০ বছর ধরে। আমি ডাক্তারি পাশ করার পর থেকেই আমার নিজ উপজেলার গরিবদুঃখী সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী যদি আমাকে ফরিদগঞ্জ আসনে মনোনয়ন দেন তা হলে আপনাদের জন্য আরো বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবো। তাই আপনাদের দোয়া ও সমর্থন আমি চাই।
চাঁদপুর জেলার ৫ টি আসনের মধ্যে আমাদের ফরিদগঞ্জ আসনটি হলো অবহেলিত, এখানে কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই, বিনোদনের জন্য পার্কের ব্যাবস্থা নেই, খেলাদুলার জন্য মাঠের ব্যাবস্থা নেই। তাই এই কাজগুলো করার জন্য আমি সুযোগ পেলে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তিনি গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়ন এর গাজীপুর গ্রামের সূত্রধর ( হুতারবাড়ী) বাড়ী ও গাজীপুর বাজারে গণসংযোগ করতে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্য এইসব কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মাইনুদ্দিন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শহিদুল্লাহ মিয়া, দেলোয়ার হোসেন বাবুল পাটওয়ারী, জেলা তাতিলীগের সদস্য সমীর কুরি, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা খোরশেদ আলম, সোনামিয়া কবিরাজ, জাকির হোসেন মুন্সী, রিয়াদ পাঠান, সাদ্দাম হোসেন মিজি, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আশ্রাফ পাটওয়ারী মিঠু,  চাঁদপুর পৌরসভা যুবলীগের সদস্য জাহিদুল হক মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, ১ নং বালিথুবা প: ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, যুবলীগ নেতা ফয়সাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত,  ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিয়াস চন্দ্র দাস প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital