শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চার দিনেও সন্ধান মিলেনি বুদ্ধিপ্রতিবন্ধী আরাফাতের

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০৪ পিএম
চার দিনেও সন্ধান মিলেনি বুদ্ধিপ্রতিবন্ধী আরাফাতের

মোঃ আরাফাত হোসেন  নামের এক বৃদ্ধিপ্রতিবন্ধী নিখোঁজ হয়েছে। তার বয়স ১৪ বছর।

ছেলেটির গায়ের রং শ্যামলা সুন্দর , মুখমণ্ডল: গোলাকার  হালকা-পাতলা স্বাস্থ্য, মাথার চুল : কালো ও ছোট-ছোট,।  চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৪ফুট ১ ইঞ্চি। চাঁদপুরের কচুয়ার আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে। ছেলেটি নাম ঠিকানা বলতে পারেনা।

মোঃ আরাফাতের পিতার নাম: মো: দুলাল,  মাতার নাম: আমেনা বেগম। ঠিকানা – গ্রাম:  ডুমুরিয়া  (চুনা উল্লাহ বেপাড়ী বাড়ি) , ডাকঘর: ডুমুরিয়া , থানা: কচুয়া, জেলা: চাঁদপুর। এ ব্যাপারে  কচুয়া থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করেন আরাফাতের  জেঠা এবায়েদ উল্লাহ্।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১/৯ /২০২৩ রোজ সোমবার সকাল আনুমানিক ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়।  আরাফাত আর বাড়িতে ফিরে আসেনি। সে গাড়ি দেখিলে  গাড়িতে ওঠার জন্য চেষ্টা করে। ছেলেটি  বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।

Model Hospital

আরাফাতের জেঠা মোঃ এবায়েদ উল্লাহ জানান, আমি সহ আমার ভাতিজার পিতা মাতা আমার ভাতিজা আরাফাতকে খোঁজাখুঁজি করা কালে কচুয়া সুরমা বাস কাউন্টারে জিজ্ঞাসাবাদ করিলে তারা বলেন। আরাফাত সুরমা বাসে করে ঢাকা  চলে যায়। আমার ভাতিজা অধ্যবধি বাড়িতে ফিরে আসে নাই। আরাফাতের পিতা-মাতা আরাফাতকে খুঁজতে ঢাকায় চলে যায়। হারানোর সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট, গায়ে সবুজ ও ব্লু রংয়ের টি শার্ট ছিল।

তিনি আরো বলেন, আরাফাত কে হারিয়ে দিশাহারা আরাফাতের মা বাবা ও আত্মীয়-স্বজনরা।

এ ব্যাপারে কচুয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহিম খলিল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইননানুক ব্যবস্থা নেওয়া হবে।

যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন। তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ: 01619920 855,  01920 149237 ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital