বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতিবিনিময় সভা

ফরিদগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১৭ পিএম
ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতিবিনিময় সভা

সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ন জিউড় আখড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাসের সভপতিত্বে ও সদস্য সচিব ও যুগান্তরের ফরিদগঞ্জ প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাহেদুল ইসলাম, ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ডা: পরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, সহকারি উপজেলা নির্বাচন কর্মকর্তা গৌতম শীল, উপজেলা পূজা পরিষদের সদস্য দিলীপ কুমার দাস, উৎপল সাহা, বীরমুক্তিযোদ্ধা মানিক চন্দ্র দাস, পরেশ দাস, গনেশ লোধ, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির ডা: কৃষ্ণ গোপাল, রনজিৎ দে, লিটন কুরী, নন্দন চন্দ্র জয় প্রমুখ।

সভায় আসন্ন পূজায় সর্বোচ্চ নিরাপত্তা রাখতে সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital