শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে মো. মিজানুর রহমান (এসি মিজান)

মাদক ও সন্ত্রাসমুক্ত সুন্দর মতলব গড়তে নৌকার বিকল্প নেই

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৩ পিএম
মাদক ও সন্ত্রাসমুক্ত সুন্দর মতলব গড়তে নৌকার বিকল্প নেই

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান (এসি মিজান) বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মতলব ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করে মতলবের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবো।

শনিবার দুপুর ১২.১০ মিনিটে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘ডিবিসি ইলেকশন এক্সপ্রেস’ সরাসরি অনুষ্ঠানে ছেংগারচর মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সামনের মাঠ থেকে ডিবিসি’র সিনিয়র রিপোর্টার হিমেল মাহবুব এর উপস্থাপনায় লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এসি মিজান বলেন, সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণে আগামী দিনের নির্বাচন হবে। এই নির্বাচন হবে গ্রহণযোগ্য। আমি মনে করি ভিশন-২০৪১ বাস্তবায়নের কারিগরেরা ওই নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন। মন মানসিকতায় আধুনিক ও রাজনৈতিক মাঠের অভিজ্ঞদের নিয়ে আগামী সংসদ সাজানো হবে। সেই সংসদের একজন সদস্য হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে চাই। আমার বিশ্বাস, আমার রাজনৈতিক মাঠের লড়াই ও সংগ্রামের অভিজ্ঞতা মনোনয়নের প্রত্যাশা পূরণে সহায়তা করবে।

মিজানুর রহমান (এসি মিজান) আরও জানান, আমি এলাকার মানুষের সুখে-দুঃখে থাকতে চাই। তাই সময়-সুযোগ হলেই তাদের কাছে ছুটে যাই। আমরা যারা রাজনীতি করি, তাদের শক্তিই জনগণ। তাই যত বেশি জনগণবেষ্টিত থাকা যায়, সেই চেষ্টা করি।

Model Hospital

প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালিন গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষনে টিআর-কাবিখার অর্থায়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করেছি। ওই সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি, মৎস্য খাতে ব্যাপক অবদান রেখেছি। মৎস্যজীবিদের জন্য সরকারের বরাদ্দকৃত সহযোগিতার পাশাপাশি জনগণের কল্যাণে সকল কাজ আমরা উপজেলা পরিষদের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাস্তবায়ন করেছি।

মনোনয়নের বিষয়ে তিনি বলেন, আমার পূর্বে চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সিনিয়র নেতা, তিনি ছিলেন প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি। এরপর ২০০৮ সাথে আমিই নির্বাচিত জনপ্রতিনিধি। তৃণমূলের ভোটে ওই সময় আমি দলীয় মনোনয়ন পেয়ে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হই। আমি জনগণের আশা আকাঙ্খার এবং জনগনের দাবির পরিপেক্ষিতে নেতাকর্মীদের প্রয়োজনে জন্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি।

নৌকাকে আগামীতে বিজয়ী করতে আমি মাঠে থাকতে চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital