শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ২:১৬ পিএম
মতলব নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

মোজাম্মেল প্রধান হাসিব : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

দিবসটি উপলক্ষে গত ১৬ ডিসেম্বর সকালে নারায়ণপুর ডিগ্রি কলেজের স্মৃতি স্তম্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, জমির হোসেন পাটোয়ারী, সদস্য সাখাওয়াত হোসেন প্রধান, আওয়ামী লীগ নেতা আবদুল মবিন প্রধান, সাহিদ খালেদ শামছু প্রধান, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুজ্জামান কাকন মুন্সি, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, যুবলীগ নেতা রাসেল প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাহেরুল ইসলাম সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্নাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital