বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে ও বাল্যবিবাহ রোধে র‌্যালী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে

প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে : সাবেক সিনিয়র সচিব নুরুল আমিন

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৮:২৬ পিএম
প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে : সাবেক সিনিয়র সচিব নুরুল আমিন

ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে ও বাল্যবিবাহ রোধে র‌্যালী ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা স্কুল এন্ড কলেজের আয়োজনে এ রেল্যী ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আমিন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নূরুল আমিন বলেন, মাদক ও বাল্যবিবাহ প্রতিনিয়ত বেড়েই চলছে। এক্ষেত্রে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জনমনে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

Model Hospital

বিশেষ করে ছাত্র সমাজ ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে সবার আগে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ থানার এস.আই জামাল হোসেন, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক আবু হাসনাত নয়ন পাটওয়ারী, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি এস. এম জসিম উদ্দিন আনসারী মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মহন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক শফিউল আযম শুকু পাটওয়ারী, মুন্সিরহাট জিএন্ডএ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, শোল্লা এ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক, শোল্লা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মির্জা মিজানুর রহমান, আ’লীগ নেতা মোশাররফ হোসেন মিলন, ইউপি সদস্য সৈকত মোল্লা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক ভাবে কাজ করায় বিভিন্ন শ্রেনী পেশার কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital