শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে চর্যাপদ একাডেমির বই উপহার মেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ২:৫২ পিএম
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে চর্যাপদ একাডেমির বই উপহার মেলা

স্টাফ রিপোর্টার : বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বই উপহার মেলার আয়োজন করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি।

শুক্রবার ১৭ ডিসেম্বর দুপুরে বই উপহার মেলা উদ্বোধন করেন চর্যাপদ একাডেমির পরিচালক শিউলী মজুমদার। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি ও সংগঠক মাহবুবুর রহমান সেলিম, সম্মাননীয় অতিথির বক্তব্য রাখেন কবি সজীব মোহাম্মদ আরিফ ও ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির উপ-মহাপরিচালক দুখাই মুহাম্মাদ, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত, সদস্য কামরুন্নার বিউটি, অতিরিক্ত উপপরিচালক আবদুল বারেক খান, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া, নির্বাহী সদস্য শ্রাবণী মীম ও রুবি।

Model Hospital

বই উপহার মেলার আহ্বায়ক রফিকুজ্জামান রণি জানান, স্বাধীনতার ৫০ বছরের গৌরবময় অধ্যায়ের সাক্ষী হয়ে থাকতে আমরা এ বই উপহার মেলার আয়োজন করেছি। আমাদের বিশ্বাস বইপাঠের মাধ্যমে বাঙালি জাতি আরও বহুদূর এগিয়ে যাবে এবং মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গত আড়াই বছরে প্রায় সাড়ে চার হাজার বই উপহার দিয়েছি আমরা।

এবারের কর্মসূচিতে সহযোগিতায় ছিলেন কবি সৈকত হাবিব ও অনলাইন পোর্টাল ফোকাস মোহনা.কম। মেলাটি উৎসর্গ করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital