শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্যাপিরাস পাঠাগারের সভাপতি রণি, সম্পাদক লিমা ও পরিচালক মিজান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম
প্যাপিরাস পাঠাগারের সভাপতি রণি, সম্পাদক লিমা ও পরিচালক মিজান

প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই- স্লোগানে ২০২৫ সালে যাত্রা শুরু করে প্যাপিরাস পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে যুবসমাজকে বইমুখী করতে নানা ধরনের পদক্ষেপ হাতে নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এ পাঠাগার।

শিক্ষাবৃত্তি প্রদান, স্কুলব্যাগ উপহার, সাহিত্য আড্ডা, কবি-সাহিত্যিকদের স্মরণ, পুরস্কার প্রদান, শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি ‘লোরাম’ নামের একটি শিল্প-সাহিত্যের কাগজও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার ১৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের চাঁদ টাওয়ারস্থ পাঠাগার কার্যালয়ে এক জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মেয়াদ পূর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। পাঠাগার পরিচালনার জন্যে উপদেষ্টা পরিষদসহ ১৯ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে কবি রফিকুজ্জামান রণিকে সভাপতি, কবি আইরিন সুলতানা লিমাকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান স্বপনকে পুনরায় প্রধান পরিচালক করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন উপ-সভাপতি কামরুন্নাহার বিউটি, ফেরারী প্রিন্স ও জয়ন্তী ভৌমিক। পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন বেলাল শেখ, রাসেল ইব্রাহীম, ফরহাদ হোসেন, ফারুক হোসেন, আলম বেপারী ও নাজমুল ইসলাম সজীব।
উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, মির্জা জাকির, মুহাম্মদ মাসুদ আলম, মাহমুদা খানম, আয়েশা আক্তার রুপা, দিলীপ ঘোষ ও দুখাই মুহাম্মাদ।

Model Hospital

সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, প্যাপিরাস হচ্ছে বইয়ের আদি নিদর্শন বা বইয়ের প্রাথমিক রূপ। প্রাচীনকালের লেখার উপযোগী মাধ্যমকে প্যাপিরাস বলা হয়, যা কাগজের অনুরূপ একটি উপাদান এবং এটি হাজার হাজার বছর আগে লেখার পৃষ্ঠা হিসাবে ব্যবহৃত হতো। সাইপেরাস প্রজাতির এক ধরনের জলজ উদ্ভিতের পিথ থেকে তৈরি হতো প্যাপিরাস।

তিনি আরও বলেন, প্রাচীন মিশরীয় সভ্যতায় নীল নদের তীরে নলখাগড়া জাতীয় এক ধরনের গাছ পাওয়া যেতো। সেই গাছের খোল পাথর চাপা দিয়ে এবং রোদে শুকিয়ে লেখার উপযোগী হিসেবে তৈরি করা হতো। বইয়ের প্রাচীন নিদর্শনের প্রতি সম্মান রেখে এই পাঠাগারের নামকরণ করা হয়েছে প্যাপিরাস।

সাধারণ সম্পাদক আইরিন সুলতানা লিমা জানান, খ্রিষ্টপূর্ব ১৫০০ সালের দিকে নীলনদের তীরে উৎপন্ন নলখাগড়া প্রজাতির প্যাপিরাস গাছের বাকলকে মিসরীয়রা লেখার উপকরণ হিসেবে ব্যবহার করতে শুরু করে। ধীরে ধীরে তারা প্যাপিরাসে ছবিও অঙ্কন করে। পরবর্তীতে প্যাপিরাস শব্দ থেকেই মূলত পেপার শব্দটির উৎপত্তি ঘটে। ঐতিহাসিক সেই নিদর্শনকে স্মরণ রেখে আমাদের পাঠাগারের নাম রাখা হয়েছে প্যাপিরাস।

লিমা আরও বলেন, এখানে এসে বই, পত্রিকা এবং ম্যাগাজিন পড়ে যদি সমাজের একজন মানুষও আলোকিত হয় তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।

ফেনীর সড়কে তার পেচিয়ে চাঁদপুর সওজের কর্মচারী নিহত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম
ফেনীর সড়কে তার পেচিয়ে চাঁদপুর সওজের কর্মচারী নিহত

চট্টগ্রাম থেকে আসার পথে ফেনীতে সড়কে তার পেচিয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর মাষ্টার রুলের কর্মচারী সাখাওয়াত হোসেন রনি (৩৮) নিহত হওয়ার খবর পাওয়া যায় । ১৭ অক্টোবর শনিবার সকালে তিনি চিটাগং থেকে মোটরসাইকেল যোগে চাঁদপুরের উদ্দেশ্য রওনা দিলে এ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

চাঁদপুরের হাজীগঞ্জ সওজ সার্কেল অফিসের মাস্টার রুলের কর্মকচারী ও হাজীগঞ্জ রোটারেক্ট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন রনির গ্রামের বাড়ী সদর উপজেলার মনিহার গ্রামে। তাঁর অকালমৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মাঝে শোকের মাতম দেখা যায়।

জানা যায়, এইচ এম রনি গতকাল মোটরসাইকেল যোগে চট্টগ্রামে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ফেনী এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে তার দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের এসও আবু হানিফ জানান, গত শুক্রবার ব্যক্তিগত কাজে রনি চিটাগং গিয়েছিল। আজ শনিবার সকালে আমি ফোন করে অফিস খোলার কথা জানতে চাইলে সে বলেছে আমি চিটাগং থেকে রওনা দিয়েছি। কিন্তু এর পরই জানতে পারি ফেনীতে সড়কের উপর তার পেচিয়ে দুর্ঘটনায় মারাত্মক ভাবে যখমপ্রাপ্ত হয়। উন্নত চিকিৎসার জন্য চিটাগং নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। সে আমাদের অফিসে বিশ্বস্ততার সহিত মাষ্টার রুলে গত এক যুগ ধরে সততার সহিত কাজ করে আসছে। তার এ মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই ব্যাথিত।

Model Hospital

এদিকে নিহত সাখাওয়াত হোসেন রনির মরদেহ চাঁদপুরের উদ্দেশ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল তাকে পারিবারিক কবরের স্থানে সমাধিত করা হবে বলে জানা যায়।