শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন, গাছের চারা বিতরন, গনসংযোগ ও পথসভায়

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ শান্তি ও স্বস্তিতে থাকে : মুহম্মদ শফিকুর রহমান

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৮:৪৭ পিএম
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ শান্তি ও স্বস্তিতে থাকে : মুহম্মদ শফিকুর রহমান

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন, গাছের চারা বিতরন, গনসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।
৭ অক্টোবর শনিবার সকালে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি সানু মিয়া বাড়ি থেকে ওয়াপদা সড়কের উদ্বোধন, ইউনিয়ন আ’লীগের আয়োজনে পথসভা, গুপ্টি পশ্চিম ইউনিয়ন ও রুপসা উত্তর ইউনিয়নে গনসংযোগ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন না হলে দেশের জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার প্রতিনিয়ত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, পছন্দ হচ্ছে না শুধু বিএনপি-জামায়াতের। তাই দেশবিরোধী শক্তি বিএনপি-জামায়াত আজকে আমাদের নেত্রীর বিরুদ্ধে দেশে-বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশের উন্নয়ন হয়, এগিয়ে যায়। কেবলমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, গৃহহীনদের জন্য থাকার ঘর নির্মাণ করে দেয়া হয়েছে, আজকে পদ্মাসেতু-মেট্টোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।

Model Hospital

গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগ নেতা ও সংসদ সদস্যের প্রতিনিধি আব্দুস ছাত্তার পাটওয়ারীর পরিচালনায় পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলী আক্কাছ পাটওয়ারী, গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজ, ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, রুপসা দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান শরীফ হোসেন খান, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, উপজেলা আ’লীগের সদস্য আবুল কাশেম আজাদ দেওয়ান, সাবেক সদস্য জিএম হাছান তাবাচ্ছুম, রুপসা উত্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সাবেক সদস্য ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের বর্তমান আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, আ’লীগ নেতা শফিকুল হায়দার শাহীন, আনোয়ার হোসেন খোকন আখন্দ, সংসদ সদস্যের প্রতিনিধি রাশেদ বেপারী, সোহেল রানা, নজরুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম পাটওয়ারী ছাড়াও সংসদ সদস্যের বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে গাছের চারা বিতরন করেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

এদিকে একইদিন বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে গাছের চারা বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌলী মন্ডলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহমেদ, উপজেলা বন কর্মকর্তা কাউছার আহম্মেদসহ নেতৃবৃন্দ।

এছাড়াও একইদিন গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ ইমাম হাসান সুমন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইমাম হাসান সুমন বলেন, শতবর্ষ পূর্তি একটি ঐতিহাসিক ও গৌরবের আয়োজন। এ অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করতে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং আয়োজন বাস্তবায়নে একটি কার্যকরী কমিটি গঠন করা জরুরি। তিনি সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।আলোচনা শেষে বিভিন্ন ব্যাচ থেকে দুজন করে সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৭ সালের সুবিধাজনক সময়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন বলেন, ‘শতবর্ষ পূর্তি আমাদের বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চাই।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি প্রয়াত প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সব প্রয়াত ও  শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।যে কয়জন জীবিত শিক্ষক রয়েছে তাদের সম্মাননা দেওয়া বিষয়ে অভিমত তুলে ধরা হয়।

একই সঙ্গে শতবর্ষের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পেছনে যাঁরা ভূমি, অর্থ, শ্রম ও নানা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষভাবে প্রয়াত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন সাবেক শিক্ষার্থী অশ্রুসিক্ত কণ্ঠে বক্তব্য দেন। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ‘সিদ্দিকুর রহমান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও প্রিয় পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন মেধাবী ও আদর্শ শিক্ষক। আমরা তাঁর অবদানের সর্বোচ্চ স্বীকৃতি চাই।

সভায় শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১০ অক্টোবর ২০২৬ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।