শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাপানে চাঁদপুরের এমডি খানের সবজি বাগানের সফলতা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৮:৩০ পিএম
জাপানে চাঁদপুরের এমডি খানের সবজি বাগানের সফলতা

শখের বসে বাড়ির আঙ্গিনায় বাগান করে সফলতা পেয়েছেন জাপানি বাসিন্দা বাংলাদেশি এমডি খান (আল আমিন) এবং তার ছোট ভাই এম ডি জন্টু। সুযোগ থাকলে সব বাড়ির আঙ্গিনায় বাগান করার নিজের ইচ্ছার কথাও জানিয়েছেন এই বাগান উদ্যোক্তা এম ডি খান।

এমডি খান (আল আমিন) ও তার পরিবারের সদস্যরা প্রায় দুই যুগের বেশি সময় ধরে জাপানে ব্যাবসায়ের সাথে যুক্ত রয়েছেন। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার আবুরকান্দি গ্রামের। তিনি এলাকার সামাজিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন।

দীর্ঘ দিন ধরে ধরে আচুগি; আইকো কানাগাওয়া জাপানে বসবাস করে আসছেন তারা। তাজা শাকসবজি খাওয়ার উদ্দেশ্যে সেই বাড়িতে শখের বসে শুরু করেন দেশীয় শাকসবজি চাষ। ফলন পেতে শুরু করলে ধীরে ধীরে উৎসাহ বাড়তে থাকে।

সময়ে সাথে সাথে এম ডি খান ও এম ডি ঝন্টুর বাগান ভরে উঠেছে বাহারি টাটকা সবজিতে। বাড়ির আঙিনায় আনুমানিক তিন শতাংশ জমিতে সবজির চাষ করেছেন তিনি।

Model Hospital

কাকরল, লাউ, মিষ্টি কুমড়া, করলা, চিচিঙ্গা, আলু, ঢেরস, লালশাক, পুঁইশাক, কাচামরিচ, শশা ইত্যাদি জাতের সবজি রয়েছে তার বাগানে। দেখলে মনেই হবে না যে এটি বিলেতের কোন সবজি বাগান। যেন সবুজ উদ্যান এক টুকরো বাংলাদেশ।

পরিবারের চাহিদা মিটিয়ে সবজি-ফল আত্মীয় স্বজন পরিবার বন্ধুদের বিলিয়ে দিচ্ছেন উদ্যোক্তা শামীম। দূরদূরান্ত থেকে অনেকেই আসেন তার সবজি বাগানের সাফল্য দেখতে। অনেকে তার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেরাই ঘরের প্রাঙ্গনে শুরু করছেন সবজি বাগানের কাজ।

শুধু শখই নয়, ঘরের আঙিনায় বাগান মেটায় প্রয়োজনও। তাই সুযোগ থাকলে সব বাড়ির আঙ্গিনায় বাগান করার পরামর্শ এই সফল বাগান উদ্যোক্তার।

এমডি ঝন্টু জানায়, এখানে সার বা পানির তেমন সমস্যা নেই। মাটি খুবই উপযোগী সবজি ফলনের জন্য। তাই বাংলাদেশি যে কেউ ইচ্ছে করলে বিভিন্ন রকমের বাংলাদেশী সবজি চাষ করতে পারেন। একদিকে যেমন দেশিয় শাকসবজির স্বাদ পাওয়া যাবে। অপরদিকে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital