বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহান বিজয় দিবসে মধুরোডে মানবকল্যাণ সংস্থার শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৩:১৯ পিএম
মহান বিজয় দিবসে মধুরোডে মানবকল্যাণ সংস্থার শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ
মাসুদ হোসেন : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মধুরোডে “আধুনিক সমাজ গঠন ও আর্তমানবতার সেবার লক্ষ্যে” স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিকের মিলনায়তনে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও রামপুর ইউনিয়নের মধুরোড ভাষাবীর এমএ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বিজয় দিবসের রচনা ও চিত্রাংকন প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ আবদুল্লাহ আল বাহাদুরের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ মাসুদ হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ কামাল হাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ কবির হোসেন রনি, রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তালিম পাঠান, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন তপদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা বীর এম.এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম কামাল, শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য শেখ ফরিদ মিন্টু, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আঃ বাছির হোসেন, সাংবাদিক মোঃ মিজানুর রহমান পাটওয়ারী, মানব কল্যাণ সংস্থার সদস্য মো. আরিফ হোসেন, তানজিল পাঠান শুভ, মো. তুহিন হাজী, মো. ফারুক হাজী, মো. শাহ কামাল, মো. আমানুল্লাহ মিজী, মো. সিয়ামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital