শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর হাসান আলী ৯৮ ব্যাচ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৩:৪৪ পিএম
চাঁদপুর হাসান আলী ৯৮ ব্যাচ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর হাসান আলী ৯৮ ব্যাচ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
হাসান আলী ৯৮ ব্যাচের সকল বন্ধুদের নিজস্ব অর্থায়নেই শীতবস্ত্র ক্রয় করে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা ফেরদৌসিআরা,টেকনিকেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ড্যাফোডিল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূর খান উপস্থিত থেকে বস্ত্র কম্বল বিতরণ করেন।

চাঁদপুর হাসান আলী ৯৮ ব্যাচ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে সর্বদা কাজ করে যাচ্ছে। করোনাকালীন সময়ে হাসান আলী ৯৮ ব্যাচের সকল প্রাক্তন ছাত্ররা অসহায় মানুষদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। অর্থাৎ মানবতার সেবায় সর্বদা কাজ করে যাচ্ছেন হাসান আলী ৯৮ ব্যাচ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

Model Hospital

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের জানান,হাসান আলী ৯৮ ব্যাচ যেভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করছে তেমনি করে যেন অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা যেন উদ্বুদ্ধ হয়ে মানবতার সেবায় কাজ করে যায়। ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন প্রাক্তন শিক্ষার্থীদের নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যারা সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র তাদের কল্যাণেই সর্বদা কাজ করাই হচ্ছে এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তাই সকলকে এই কাজে উদ্বুদ্ধ করতে নিজেদের উদ্যোগে মানবতার সেবার কার্যক্রম অব্যাহত রয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ রাজিবুল হক, কেশোয়ার পারভেজ, শামীম মাহমুদ, তানবির রাজিব, শামসুল আরেফিন, জুয়েল বহদার, এস এম মাহবুব উল্লা, আনোয়ার, আহমেদ শরীফ, ইমন, সাইফুল রবিন, ছুট্টি, সাফায়েত ও এনামুল হক জনি উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital