বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের উপর হামলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১১:৫৭ পিএম
ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের উপর হামলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর ওল্ডস্কিম দাখিল মাদ্রাসার সুপারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মাঠে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

জানাযায়, বুধবার রাতে মাদ্রাসা সুপার আখতার হোসেন (৫২) মাদ্রাসা অফিস কক্ষে দাপ্তরিক কাজ শেষ করে এশার নামাজ পড়ে বাসায় যাওয়ার প্রতিমধ্যে মাদ্রাসার পশ্চিম পাশে ব্রিজের উপর গেলে পূর্ব ওতপেতে থাকা কে বা কাহারা অতর্কিত হামলা চালায়। এ সময় সুপারের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধারের পূর্বেই হামলাকারী পালিয়ে যায়। পরে আহতাবস্থায় তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলায় মাদ্রাসা সুপার আখতার হোসেনের ডান হাত ও সিনায় থেঁতলে যায়। এ ঘটনায় মাদ্রাসা সুপার আখতার হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করছেন।

Model Hospital

এ বিষয়ে মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলী সুপারের উপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

মাদ্রাসা সুপার আখতার হোসেন জানান, আমি মাদ্রাসার জমে থাকা দাপ্তরিক কাজ শেষে এশার নামাজ পড়ে বাসায় যাচ্ছিলাম। মাদ্রাসার পশ্চিম পাশে ব্রিজের উপর গেলে পূর্ব থেকে ওতপেতে থাকা কে বা কাহারা আমার উপর অতর্কিত হামলা চালায়। আমার ডাক চিৎকারে স্থানীয়রা আমাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়। হামলায় আমার ডান হাত ও সিনায় থেঁতলে যায়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করছি।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, মাদ্রাসার সুপার আহতাবস্থায় আমার কাছে এসেছিল, তাকে বলেছি আগে চিকিৎসা করানোর জন্য এবং পরবর্তীতে অভিযোগ দেওয়ার জন্য। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital