বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে শারদীয় দুর্গাপূজা ১৪৩০ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে শারদীয় দুর্গাপূজা ১৪৩০ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা

শাহরাস্তিতে শারদীয় দুর্গোৎসব (১৪৩০) বাংলা  উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে শাহরাস্তি মডেল থানায় পুলিশ প্রশাসনের আয়োজনে  কনফারেন্স সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে  যুক্ত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল চাঁদপুর  মোঃ আবুল কালাম চৌধুরী।

ওই সময় সভাপতির বক্তব্যে ওসি আলমগীর হোসেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মীদের সম্মুখে প্রশাসনের তরফে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

Model Hospital

এছাড়া তিনি সংশ্লিষ্ট সকলকে যেকোনো ধরনের পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে অবিহিত করারও আহ্বান জানান।তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

চাঁদপুর তথা শাহরাস্তিতে  ওই সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। আর এই পূজা উদযাপনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি আয়োজক ও স্থানীয়দের বিশেষ ভূমিকা রয়েছে।

আপনারা মিথ্যা প্রভাকান্ড ও গুজবে কান দিবেন না। আশা করি আপনারা এই সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে  এটি পালন করবেন। পরিশেষে তিনি উপস্থিত সকলকে  ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য সমাপ্তি করেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি মডেল থানার ওসি তদন্ত মো.খায়রুল আলম,শাহরাস্তি খিলা পুলিশ ফাঁড়ির  ইনচার্জ সুব্রত সরকার, উঘারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ  মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, মোঃ মাহতাব উদ্দিন হেলাল,আব্দুর রাজ্জাক, ওমর ফারুক দর্জি, জোবায়েদুর কবির বাহাদুর, আলম বেলাল, মোশারফ হোসেন, মোঃ রুহুল আমিন, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক ডা: কমল চক্রবর্তী,উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নেতা সুভাষচন্দ্র দাশ ( মাধু),আওয়ামী লীগ নেতা ডা: প্রভাংশ বিমল চন্দ্র  দাশ সুমন,পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ভক্ত বৃন্দ, গণমাধ্যম কর্মী  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  শাহরাস্তিতে  এবার সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা উৎসব ১৪৩০ উদযাপনে  উপজেলার ১৮টি পূজা মন্ডপ স্থাপিত হয়েছে।

প্রতিটি মন্ডপের প্রতিমা নিরাপত্তায় সংশ্লিষ্ট মন্ডপ কমিটির পাশাপাশি প্রশাসন অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ থাকবেন বলে আশ্বস্ত করা হয়।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ