শাহরাস্তিতে শারদীয় দুর্গাপূজা ১৪৩০ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা
শাহরাস্তিতে শারদীয় দুর্গোৎসব (১৪৩০) বাংলা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে শাহরাস্তি মডেল থানায় পুলিশ প্রশাসনের আয়োজনে কনফারেন্স সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল চাঁদপুর মোঃ আবুল কালাম চৌধুরী।

ওই সময় সভাপতির বক্তব্যে ওসি আলমগীর হোসেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মীদের সম্মুখে প্রশাসনের তরফে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

এছাড়া তিনি সংশ্লিষ্ট সকলকে যেকোনো ধরনের পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে অবিহিত করারও আহ্বান জানান।তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
চাঁদপুর তথা শাহরাস্তিতে ওই সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। আর এই পূজা উদযাপনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি আয়োজক ও স্থানীয়দের বিশেষ ভূমিকা রয়েছে।
আপনারা মিথ্যা প্রভাকান্ড ও গুজবে কান দিবেন না। আশা করি আপনারা এই সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে এটি পালন করবেন। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য সমাপ্তি করেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি মডেল থানার ওসি তদন্ত মো.খায়রুল আলম,শাহরাস্তি খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত সরকার, উঘারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, মোঃ মাহতাব উদ্দিন হেলাল,আব্দুর রাজ্জাক, ওমর ফারুক দর্জি, জোবায়েদুর কবির বাহাদুর, আলম বেলাল, মোশারফ হোসেন, মোঃ রুহুল আমিন, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক ডা: কমল চক্রবর্তী,উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নেতা সুভাষচন্দ্র দাশ ( মাধু),আওয়ামী লীগ নেতা ডা: প্রভাংশ বিমল চন্দ্র দাশ সুমন,পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ভক্ত বৃন্দ, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহরাস্তিতে এবার সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা উৎসব ১৪৩০ উদযাপনে উপজেলার ১৮টি পূজা মন্ডপ স্থাপিত হয়েছে।
প্রতিটি মন্ডপের প্রতিমা নিরাপত্তায় সংশ্লিষ্ট মন্ডপ কমিটির পাশাপাশি প্রশাসন অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ থাকবেন বলে আশ্বস্ত করা হয়।







