বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে মাদ্রাসার সুপারের অনৈতিক অভিযাগের জেরে সংঘর্ষ, আহত ১

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১০:৪২ পিএম
ফরিদগঞ্জে মাদ্রাসার সুপারের অনৈতিক অভিযাগের জেরে সংঘর্ষ, আহত ১

ফরিদগঞ্জে মাদ্রাসার সুপারকে পুর্নবহাল করাকে কেন্দ্র করে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে, শাহ পরান সুজন নামক এক ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ছাত্রীর সাথে মাদরাসা সুপারের অনৈতিক আচরণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করার গুজবের জের ধরে ওই সংঘর্ষ হয়েছে। পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

১৮ অক্টোবর বুধবার দুপুরে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে উপজেলার খাজুরিয়া বাজারে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে।

সরেজমিন জানা গেছে, খাজুরিয়া বাজার সংলগ্ন ‘খাজুরিয়া ওল্ড স্কিম দাখিল মাদরাসা’র সামনের চা দোকানে বসেছিলেন জনৈক লিটন (৩০)। তিনি ওই মাদরাসার সুপার আবুল বাসারের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাকে পুনর্বহাল করা হচ্ছে মর্মে সমালোচনা করে মন্তব্য ও কটুবাক্য করছিলেন। এতে, প্রতিবাদ করেন মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য ও ব্যবসায়ী মিজান মোল্লা (৫০)। দুজনের মধ্যে বাকবিতন্ডা বাধে।

Model Hospital

তাদের থামাতে লোকজন এগিয়ে যান। পাশর্^বর্তী ব্যবসায়ী ইব্রাহীম খলিল (৫০) মিজান মোল্লাকে শান্ত করার জন্য ধরেন। ঠিক ওই মূহুর্তে পাশর্^বর্তী অপর ব্যবসায়ী শাহ পরান (৩০) আচমকা ছুটে গিয়ে মিজান মোল্লাকে মারধর করেন। আকস্মিক ওই ঘটনায় উপস্থিত লোকজন হতবিহ্বল হয়ে পড়েন। তারা মিজান মোল্লাকে শান্ত করার চেষ্টা করেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশের এস.আই. রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুক্ষণের মধ্যে মিজান মোল্লার ছোট ভাই সুজন মোল্লা (৩৫) ছুটে গিয়ে শাহ পরানের দোকানে ঢুকে তাকে মারধর করেন। ওই সময় তার সঙ্গে অন্তত ৩০/৩২ জন যুবক ছিলো। সুজন মোল্লা তাকে অন্তত তিনদফা মারেন। তৃতীয় দফায় সুজন মোল্লা একটি লোহার পাইপ দ্বারা আঘাত করেন। লোকজন আশেপাশে দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করেন। মার খেয়ে শাহ পরান সুজন আহত হন। চিকিৎসার জন্য তিনি চাঁদপুর সদর হাসপাতালে যান। দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় দুজন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খাজুরিয়া বাজারে গিয়ে সাক্ষাৎ না পেয়ে, মুঠোফোনে কথা হয় শাহ পরানের সঙ্গে। তিনি বলেন, আমি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য এসেছি। তিনি বলেন, আমার বিকাশ এজেন্ট, গ্যাস সিলিন্ডার ও পেট্রোলের ব্যবসা প্রতিষ্ঠান আছে। মিজান মোল্লা, তার ভাই ও লোকজন আমার দোকানে ঢুকে আমাকে পিটিয়েছে ও টাকা নিয়ে গেছে। আমার শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে। আপনি মিজান মোল্লাকে মেরেছেন কেনো, এ প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেনননি।

এ ব্যপারে মিজান মোল্লা বলেছেন, পরিকল্পিতভাবে ও বিনা দোষে খলিল ও সুজন আমাকের মেরেছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার ভাই দোকানে ঢুকেনি ও তিনদফা মারেনি। তার সাথে ৩০-৩২ জন যুবক থাকার তথ্য সঠিক নয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেছেন, খাজুরিয়া বাজারে মারামারির খবর শুনে এস.আই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। দুই পক্ষ থেকে আলাদা দুটি অভিযোগ এসেছে। প্রাথমিক তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। রাতে (বুধবার) পুলিশ সেখানে গেছে।

উল্লেখ্য, খাজুরিয়া ওল্ড স্কিম দাখিল মাদরাসার সুপার আবুল বাসার ছাত্রীর শ্লীলতাহানি করেছেন মর্মে শিক্ষার্থীর ভাই অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তদন্তে অভিযাগের সত্যতা পেয়েছেন মর্মে তিনি রিপোর্ট দিয়েছেন। ওই রিপোর্টের পর অধিকতর তদন্তের জন্য ইউএনও বরাবর মাদরাসা কর্তৃপক্ষ লিখিত আবেদন করেন। তদন্তে উপস্থিত থাকার জন্য বুধবার সকাল ১০ ঘটিকা নাগাদ মাদরাসায় উপস্থিত হন অভিযুক্ত সুপার আবুল বাসার।

মঙ্গলবার সন্ধ্যার পর হতে গুজব রটে মাদরাসা সুপারকে পুনর্বহালের চেষ্টা করা হচ্ছে। তারই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে, তদন্তের জন্য উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভুইয়া আনুমানিক সাড়ে ১০ ঘটিকায় মাদরাসায় পৌঁছেন ও তদন্ত করেন। মাদরাসা সুপারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে আছেন। এদিকে, সুপারকে সাময়িক বরখাস্ত করা হলেও যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হয়নি অনুসনন্ধানে যানা গেছে।

এ বিষয়ে মাদ্রাসার সভাপতি স্থানীয় চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, আমি হামলার ঘটনা শুনেছি। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলা চলাকালে আমি মাদ্রাসার বিতর ছিলাম। আমি এর বেশি কিছুই জানিনা।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ