বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:১৫ পিএম
কচুয়া ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন কচুয়া উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান।

বৃহস্পতিবার বিকালে উচ্চ বিদ্যালয়ে সভাপতি নির্বাচনের লক্ষ্যে প্রিসাইডিং অফিসার আলী আশ্রাফ খানের সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, প্রতিষ্ঠাতা খলিলুর রহমান, শিক্ষক প্রতিনিধি মানিক চন্দ্র সরকার, ফজলুর রহমান, তাহমিনা আক্তার, অভিভাবক সদস্য মোঃ আঃ কুদ্দুস মিয়া, মোঃ আলাউদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রতিনিধি ফেরদৌসি বেগম উপস্থিত ছিলেন।

অভিভাবক প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মোঃ মাসুদুর রহমানকে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা আঃ মবিনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন।

নির্বাচনে সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়।

Model Hospital

এক প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত মোঃ মাসুদুর রহমান বলেন, বিদ্যালয়টিকে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সকল সদস্যদের নিকট কৃতজ্ঞ।

এসময় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক ওমর ফারুক কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার,সাংগঠনিক সম্পাদক শান্তু ধর মোঃ রাসেল, প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দিন, যুবলীগ নেতা আবু রাহাত ফরহাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital