শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিজয় দিবস পালন 

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১:০৬ পিএম
মতলব নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিজয় দিবস পালন 

মোজাম্মেল প্রধান হাসিব : যথাযোগ্য মর্যাদায় ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

গত ১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি পয়ালী বাজার থেকে বের হয়ে পয়ালী-নারায়ণপুর সড়ক প্রদক্ষিণ শেষে পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন ছাত্রদল।

এসময় অতিথি হিসেবে উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সি, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এসএইচ আজাদ মিয়াজী, ইউনিয়ন বিএনপি নেতা লুৎফর রহমান কাজী, যুবদল নেতা স্বপন পাটোয়ারী, ফয়েজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ফয়েজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ ফারুক, সুমন মাহমুদ, মেহেদী হাসান মিশু, আলম বেপারি, আনিস বেপারি, ইউনিয়ন ছাত্রদল নেতা মো. শাহাদাত হোসেন, আল-আমিন প্রধান, রনি পাটোয়ারী, সাব্বিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital