সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

চাঁদপুর-২ আসনে নৌকার হাল ধরতে চান এসি মিজান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৮:৩৪ পিএম
চাঁদপুর-২ আসনে নৌকার হাল ধরতে চান এসি মিজান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকার মাঝি হতে চান মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে এসি মিজান।

ইতোমধ্যে তিনি শান্তি ও উন্নয়ন সমাবেশ, পথসভা, উঠোন বৈঠকসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডে কর্মীদের নিয়ে তিনি কমিটি গঠন করছেন।

সরকারের উন্নয়ন বার্তা তুলে ধরছেন প্রতিনিয়ত। মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা নিয়ে চাঁদপুর-২ আসনটি গঠিত। এ আসনের অধীনে মোট ১৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা রয়েছে। এর মধ্যে মতলব উত্তরে ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা আর মতলব দক্ষিণে ৫টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা রয়েছে। এ আসনে নারী-পুরুষ মিলে মোট ভোটার প্রায় ৫ লাখ। ইতোমধ্যে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এলাকায় ব্যানার ফেস্টুুন, পোষ্টার এবং গনসংযোগের মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রির এই সদস্য।

জানা গেছে, এসি মিজান ব্যবসায়ী হিসেবে এলাকায় বেশ পরিচিত। এসি মিজান ১৯৬৭ সালের ১৫ ডিসেম্বর মতলব উত্তরের সানকিভাঙ্গা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ থেকে ১৯৮৬ সালে হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্রলীগের ১ম যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। খুলনা মহানগর ছাত্রলীগের সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তখন আওয়ামী লীগ বিরোধী দলে।

Model Hospital

সেই কঠিন মুহুর্তে তিনি সফলতার সাথে মতলব উত্তর উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তখন তিনি বহুবার এলাকায় হামলার শিকার হন এবং একাধিক মামলায় হেনস্থা হন। তিনি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে এলাকার মানুষদের মন জয় করেছিলেন। সে সময় তিনি এলাকায় অভূতপূর্ব কাজ করেছিলেন।

রফিকুল ইসলাম নামে এক ভোটার বলেন, এসি মিজান উপজেলা চেয়ারম্যান থাকাকালে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তাই আমরা এবার মিজান ভাইকে নৌকার মাঝি হিসেবে দেখতে চাই। ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল হাই খান স্বপন বলেন, এসি মিজান ভাই এলাকায় রাজনীতি করে গণমানুষের জন্য। তিনি দায়িত্ব পেলে এলাকার মানুষের গনহারে উন্নয়ন হবে। আমরা চাই তিনি নৌকার মনোনয়ন পাক।

মনোনয়ন প্রসঙ্গে এসি মিজান বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি চাঁদপুর-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। আমি এলাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে প্রচারনা চালাচ্ছি। আমি মনোনয়ন না পেলেও মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকার মনোনয়ন দিবেন আমি তার সাথে কাজ করবো এবং ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনবেন বলে অভিমত ব্যাক্ত করেন ব্যাবসায়ী এ নেতা।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা ও নৌকার বিকল্প নেই। কোন অপশক্তি যেন সুযোগ গ্রহণ না করতে পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রসঙ্গত, চাঁদপুর-২২ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। এর আগে একাধিকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

প্রসঙ্গত,চাঁদপুর-২ আসনটি হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চাঁদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬১তম আসন।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’