শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মহান বিজয় দিবসে পৌর বিএনপি’র ফুলেল শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১:১১ পিএম
শাহরাস্তিতে মহান বিজয় দিবসে পৌর বিএনপি’র ফুলেল শ্রদ্ধা নিবেদন
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মহান বিজয় দিবসে শাহরাস্তি পৌর বিএনপি  শহীদ মিনারে ফুলেল বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (১৬-ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে উপজেলার কমপ্লেক্সের কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন‌।
ওই দিন সকালে পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের সিএ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবা মোঃ ফারুক হোসেন মিয়াজীর নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা এ শ্রদ্ধা নিবেদন করেন। ওই সময় ছাত্রদল, যুবদল, মূল দল নেতা-কর্মী-সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতা যুদ্ধে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা স্বরূপ এই ফুলেল শুভেচ্ছা নিবেদন করেন।
ওই সময় নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের নেতা মরহুম জিয়াউর রহমান সম্মুখযুদ্ধে স্বাধীনতা সংগ্রামে  অবদান রেখেছিলেন। ৩০  লক্ষ তাজা প্রাণ ২  লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবিচল দৃঢ়  প্রত্যয়ী। সে জন্য প্রয়োজন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্মুক্ত রাজনীতির পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital