শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কান্নায় ভেঙে পড়লেন দর্শক

চাঁদপুরে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৮:৩৮ পিএম
চাঁদপুরে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শন

চাঁদপুরে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শন হয়েছে।

২৯ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টায় চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ও শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনের উপর নির্মিত বায়োপিক “মুজিব একটি জাতির রূপকার ” চলচ্চিত্রের এই বিশেষ প্রদর্শনীর অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ চলচ্চিত্র প্রদর্শনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন আহমেদ বলেন, যারা বঙ্গবন্ধুকে জানতে চায়, বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস জানতে চায়, এই সিনেমা তাদেরকে অনেক কিছু দিতে পারবে তিন ঘণ্টা সময়ের মধ্যে বঙ্গবন্ধুর জীবন, বাঙালির মুক্তিসংগ্রাম ও ১৯৭৫ সালের মর্মন্তুদ ঘটনাকে যেভাবে তুলে আনা হয়েছে, অবর্ণনীয় ব্যস্ততার মধ্যেও এই চলচ্চিত্র নির্মাণে আন্তরিক সময়দানের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। এক নিঃশ্বাসে দেখার মতো এমন সিনেমা নির্মাণের জন্য পরিচালক শ্যাম বেনেগাল ও শিল্পী, কলা-কুশলী ও নেপথ্য কারিগরদেরকে আবারো অকুণ্ঠ ধন্যবাদ।’

Model Hospital

চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি আব্দুর রব ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড, জহিরুল ইসলাম, সদস্য অ্যাড বদিউজ্জামান কিরণ, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর মাহফুজ বেপারী, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জু মাঝি, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরীফ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার, টুটন মজুমদার।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, প্রার্থনা ফারদিন দিঘী, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সর্বস্তরের হাজার হাজর সাধারণ জনগণ উপস্থিত থেকে মুজিব’ একটি জাতির রূপকার” বায়োপিকটি শ্রদ্ধার সাথে উপভোগ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital