শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৭:১৮ পিএম
ফরিদগঞ্জে অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিএনপির ডাকা তিনদিনের অবরোধের বিরুদ্ধে প্রথম দিনে চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে।

৩১ অক্টোবর মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে।

মিছিল শেষে এক পথ সভায় অবরোধের বিরুদ্ধে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটু, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাওলানা শহীদ উল্লা, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, সহ-সভাপতি আব্বাছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহাম্মেদ রাসেল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাউছার উল আলম কামরুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital