শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
ফরিদগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রাহের পর ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিনের ক্রান্তিলগ্নে শক্ত হাতে হাল ধরে দেশকে সুসংগঠিত করেছিলেন।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ইস্পাতকঠিন ঐক্যের কোনো বিকল্প নেই। তাই সব ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত হোসেন গাজীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা ও জাকির হোসেন পাটওয়ারী।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিমুর রহমান। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে দলীয় কর্মসূচির পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের খবর পাওয়া গেছে।

মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম
মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব ধলাইতলী আব্দুল জলিল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উক্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ গ্রামের কৃতি সন্তান এডভোকেট মনির হোসেন।
গত ৪ নভেম্বর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত হয়ে রেজিষ্টার প্রফেসর এসএম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত বামাশিবো/প্রশা/২৩১২৬১০৩৮৭৯১/১৪০৬৭১নং স্মারকে ৪(চার) সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটিতে এডভোকেট মনির হোসেনকে সভাপতি, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাসিনা মজুমদারকে সদস্য সচিব, তানভীর হোসেনকে অভিভাবক সদস্য ও মোঃ মোফাজ্জুল হোসেনকে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। উক্ত কমিটির নব নির্বাচিত সভাপতি মাদ্রাসার শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষকদের দোয়া ও সর্বাত্মক সহযোগীতা কামনা করছেন।
এদিকে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উক্ত নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট মনির হোসেন। এছাড়া স্থানীয় সাংসদ ড. জালাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃত্বের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দায়িত্ব পালনে সকল শ্রেনী পেশার মানুষের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন।