বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বাগানবাড়ি ইউনিয়নে ‘ভোট প্রার্থনা কর্মী’ ও ‘প্রশিক্ষক’ তালিকা প্রস্তুত ও প্রশিক্ষণ বিষয়ে বিশেষ জরুরী সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৯:৫৮ পিএম
বাগানবাড়ি ইউনিয়নে ‘ভোট প্রার্থনা কর্মী’ ও ‘প্রশিক্ষক’ তালিকা প্রস্তুত ও প্রশিক্ষণ বিষয়ে বিশেষ জরুরী সভা

মতলব উত্তর উপজেলার বাগান বাড়ি ইউনিয়নে ‘ভোট প্রার্থনা কর্মী’ ও ‘প্রশিক্ষক’ তালিকা প্রস্তুত ও প্রশিক্ষণ বিষয়ে বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

৩রা নভেম্বর শুক্রবার বিকেলে বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, উপজেলা মোটর শ্রমিক লীগের সহ-সভাপতি মিলন সরকার, সহ-সম্পাদক আজিজুল হক আরিফ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ’সহ দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ৩রা নভেম্বর জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামী লীগের উন্নয়নের কর্মকাণ্ড জনগনের মাঝে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, দলের স্বার্থে বিভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে ৫ম বারের মধ্যে প্রধানমন্ত্রী বানাতে হবে।

Model Hospital

এসময় বক্তারা বলেন ,আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগাম প্রস্তুতি হিসেবে ভোটার ভিত্তিক প্রতিটি ভোট কেন্দ্রে প্রতি ২০০ জন ভোটারের জন্য ১জন প্রতিনিধির তালিকা ও মোবাইল নাম্বার সহ বিস্তারিত তথ্য নির্ধারিত ফরমে আওয়ামী লীগের মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পর্যবেক্ষণ কমিটির নিকট প্রদানের নির্দেশ প্রদান করেন।

মনোনীত প্রতিনিধিগণ নির্বাচন কেন্দ্রিক যে কোন বিষয় সরাসরি কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটিকে অবগত করতে পারবেন।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital