বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ১:৩৮ পিএম
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
সজীব খান : চাঁদপুর জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, রো্ববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক তার বক্তব্য বলেন, সরকারে প্রতিটি প্রকল্পই অত্যান্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি প্রকল্পের কাজ সঠিক ভাবে করতে হবে, যে সব ঠিকাদার নিয়মিত কাজ করছেনা, সে কাজের ট্রেন্ডার বাতিল করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি প্রকল্প যাতে সঠিক ভাবে হয়, তার দিকে নজর রাখতে হবে।
তিনি বলেন, চাঁদপুরে যে সকল অবৈধ ইজি বাইক, সিএনজি রয়েছে, তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে, চাঁদপুরে এত বেশি ইজি বাইক, সিএনজি রয়েছে, তার জন্য মানুষ সড়ক দিয়ে পাড়াপাড় হতে পারবেনা, চাঁদপুরে সিএনজির রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। জনস্বার্থে সকল কাজ গুলো করতে হবে, জনগনের যাতে ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ দিতে হবে।
সড়ক বিভাগের অবৈধ ভাবে টোল আদায় বন্ধ করতে হবে। সড়ক বিভাগে অবৈধ ভাবে চাঁদা আদায় করলে সংশ্লিষ্ট থানাকে অবগত করতে হবে, সড়ক বিভাগ ছাড়া অন্য কেউ টোল আদায় করলে তা চাঁদা বাজি ছাড়া আর কিছুনা, সড়ক বিভাগের পাশের গাছগুলো জনগনের জান মালের রক্ষার্থে করর্তনের ব্যবস্থা করা হবে। বনবিভাগ সরজমিনে গিয়ে গাছের মূল্য নির্ধারণ করে জানাতে হবে।
তিনি বলেন, কৃষকদের সার ঠিকমত কুষক পায় কিনা তা নজর রাখতে হবে,কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়া হচ্ছে কিনা তা মনিটরিং করা হবে। সম্প্রতি সময়ে টানাবর্ষনে যে সকল কৃষকদের ফসলাধী নষ্ট হয়েছে, তার ভর্তুকি জন্য উদ্বর্তন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, চাঁদপুরে বিজয় মেলা হচ্ছে, অনেক লোকের সমাগম হচ্ছে, আমাদের সকলের দায়িত্ব শহড়কে সেফ করতে হবে, যে সকল গাড়ি দিয়ে ছাত্র ছাত্রীদের যাতায়েত করছে, সকল গাড়িগুলোর পিকনেস আছে কিনা সেগুলো দেখতে হবে।
চাঁদপুর  মুক্তিযোদ্ধা নিয়ে চিত্র প্রর্দশনী হচ্ছে, সেগুলো শিক্ষার্থীদের দেখাতে হবে, কমলমতি শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধের ইতিহাসের প্রদর্শনী দেখলে, তারা মুক্তিযোদ্ধা সম্পর্কে জানতে পারবে। এখন ইট ভাটার মৌসুম, মান সম্মত ইট তৈরি হয় কিনা, তার পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মনিটরিং করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের পরিচালায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সিভিল সার্জন মোঃ শাহদাৎ হোসেন, ডাঃ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই তোয়াইহলা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনা আক্তার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বিপায়ন দাস, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকরতার, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, সমাজ সেবা অফিসার রজত শুভ সরকার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার দেব কুমার মালো, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইফতেখার হোসেনসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র,শিক্ষা অধিদপ্তর বিভাগ, জনস্বাস্থ্য অধিদপ্তর বিভাগ, সড়ক বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কৃষি অধিদপ্তর, নৌ পুলিশ, আনসার ভিডিপি, পিডিবি, কোস্টগার্ড, যুব উন্নয়ন, লাইব্রেরিয়ান, মেরিন ইন্সটিটিউটেরসহ প্রতিটি বিভাগের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।